পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মুরারই-এর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, তৃণমূলের অনেক কর্মীকে গ্রেফতারের প্ল্যান করছে। সেই লিস্ট আমরা পেয়ে গিয়েছি: মমতা
  2. ঝাড়গ্রামে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়াকে কটাক্ষ করে মমতা বলেন, ‘সব সাজানো। ১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক! ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে। না হলে দোকানে ক্যামেরা ফিট করা থাকল কী করে?’
  3. জয় কামদারের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক তথ্য তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের হদিশ পেয়েছে ইডি। ৪ মাসে জয়ের অ্যাকাউন্টে জমা হয়েছে নগদ ৫০০ কোটি টাকা।
  4. প্রথম দফা ভোটের আগে নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। বুথে যাওয়ার আগে এবার প্রিসাইডিং অফিসারদের মুচলেকা দিতে হবে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই নির্দেশ দিয়েছে কমিশন।
  5. কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার শান্তনু সিনহা বিশ্বাস-কে আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে শান্তনুর দুই ছেলেকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ছেলের শিক্ষা প্রতিষ্ঠানেও বেআইনি লেনদেনের অভিযোগ।
  6. ভোটের ডিউটিতে এসেছিলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। গুলিবিদ্ধ হলেন তিনি। জানা যাচ্ছে, তাঁর বাঁ দিকের কাঁধে গুলি লেগেছে। মুর্শিদাবাদের শক্তিপুরের একটি স্কুলে এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
  7. সোমবার ভোর রাতে রায়গঞ্জের মহাদেবপুর এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের, আহত একাধিক।
  8. রবিবার রাতে কোচবিহার শহর লাগোয়া তোর্সা নদীর বিসর্জন ঘাট থেকে ১৭টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।
  9.  সোমবার বর্ধমানে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে নবাবহাটের একটি নার্সিংহোমে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক দমকলকর্মী।
  10. রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা মৃত্যু ব্যক্তির। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মগরাহাট রেল স্টেশন সংলগ্ন রেল ক্রসিংয়ের কাছে। মৃত ব্যক্তির নাম করিম মোল্লা।
  11. বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকায় তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে, তা আসলে কংগ্রেসের ছিল। কংগ্রেসের দাবি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই গয়েরকাটার ওই কার্যালয় দখল হয়ে যায়। আজ সেই কার্যালয়ের তালা ভেঙে তা পুনরুদ্ধার করেন কংগ্রেস কর্মীরা।
  12. সোমবার ভোর রাতে একটি শাবক-সহ তিনটি হাতি শহরের বামদা হয়ে ঢুকে কদমকানন হয়ে বেরিয়ে যায়। যাওয়ার পথে বাছুরডোবায় একটি পাঁচিল ভাঙার পাশাপাশি খাবারের সন্ধানে একটি বাড়ির দরজায় ধাক্কা দেয় বলেও জানা গিয়েছে।
  13. কালবৈশাখীর ঝড়ে দুমড়ে-মুচড়ে গেল বিঘার পর বিঘা কলার জমি। বাঁশের খুঁটি পুঁতেও হল না রক্ষা। ফলে রোজগারের একমাত্র অবলম্বন হারিয়ে কার্যত পথে বসতে চলেছে নদিয়ার করিমপুর থানারপাড়া বারবাকপুর মুরুটিয়া এলাকার কলা চাষীরা।
  14. ছত্তিসগড়ের জশপুর জেলায় পাহাড়ি অঞ্চলে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। এই দুর্ঘটনায় জেটের পাইলট ও কো-পাইলটের মৃত্যু হয়েছে।
  15. ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উত্তরাঞ্চল। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৭.৪। জারি সুনামি সতর্কতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*