২৩ তারিখ কলকাতায় আসছেন রাহুল গান্ধী

Spread the love

পিয়ালী : 

২৩ তারিখ বাংলায় প্রথম দফায় নির্বাচন। ঐদিনই বাংলায় আবার আসছেন রাহুল গান্ধী। কলকাতা ও শ্রীরামপুরে প্রচারে থাকবেন তিনি, এমনই সূত্রের খবর। কলকাতা ও শ্রীরামপুরের অর্থাৎ হুগলির ভোট ২৯ এপ্রিল।প্রসঙ্গত, নির্বাচনের প্রাক্কালে গত ১৪ই এপ্রিল নববর্ষের আগের দিন বাংলায় এসেছিলেন রাহুল গান্ধী। রায়গঞ্জ মালদার চাঁচল ও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সভা করেন তিনি। তৃণমূল ও বিজেপি উভয়কেই তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন রাহুল। ইতিমধ্যে এই মহিলা বিলকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। কংগ্রেস-সহ বিরোধীরা আটকে দিয়েছে বিজেপির মহিলা সংরক্ষণ সংশোধন বিল। তবে রাজ্যে যে বিজেপি ও তৃণমূল উভয়ের বিরুদ্ধে তাদের লড়াই জারি থাকবে তা বলেছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। ২৯ তারিখ দ্বিতীয় দফা নির্বাচনের আগে রাহুল গান্ধী নেতা কর্মী এবং জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটাই এখন দেখার। তবে তার বাংলায় আসার ফলে কংগ্রেস রাজনীতি যে উজ্জীবিত, তা বলাই বাহুল্য। প্রার্থী এবং নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাহুল গান্ধীর আসার জন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*