পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. দিল্লির বীর ভূমি-তে রাজীব গান্ধীর স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন তাঁর পুত্র কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন মা সনিয়া গান্ধী, বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।
  2. হেলিকপ্টারে ঘাটাল-সহ বিস্তীর্ণ বানভাসি এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন,‘আকাশ পথে সবটা দেখলাম। সবংয়ের পাঁচটি জেলা পরিষদ এফেক্টেড। কী কী করতে হবে প্রশাসনকে নির্দেশ দিয়েছি। রাজেশ মাহাতোকে এখানে রেখে গেলাম। তিনি জেলাশাসকের সঙ্গে থেকে পরিস্থিতির উন্নতিতে কাজ করবেন।
  3. জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে পদত্যাগ করলেন ফায়েজুল হক ওরফে কাজল শেখ।
  4. প্রয়াত কংগ্রেসের প্রাক্তন সাংসদ সজ্জন কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
  5. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুধবার রাতের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মিছিলের আয়োজন এবিভিপি-র। থানার সামনে মিছিলে বাধা পুলিশের। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই ছড়ায় অশান্তি।
  6. ক্যাম্পাসে পুলিশ পোস্ট থাকলে ভালো হতো, মত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।
  7. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির  বিরুদ্ধে নন্দলাল বসুর তৈরি ফলক ভাঙচুরের অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি।
  8. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি। বন্ধ গেটে বাইরে থেকে ভিতরে ডিম, জলের বোতল ছোড়ার অভিযোগ। গেটের বাইরে মিছিল করে জমায়েত এবিভিপি-র। ভিতরে রয়েছে এসএফআই-এর সদস্যরা।
  9. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে (এবিভিপি) ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিজেপির অবস্থান স্পষ্ট করে দিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ঘটনায় দল কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর দাবি, এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয় এবং কোনও সংগঠনের পতাকা পোড়ানো বিজেপির রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
  10. ন্যায়সঙ্গত ভাবে কলেজগুলোর ফি কাঠামো চালু করতে হবে,অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে পরীক্ষা নিতে হবে,ইউআইটি-তে রিভিউ ব্যবস্থা চালু করতে হবে সহ একগুচ্ছ দাবীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-কে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপি-র স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যকে দেখে দেওয়া হয় চোর চোর স্লোগানও।
  11. কিডনি পাচার চক্রের শিকার, অভিযোগকারী মঙ্গল মণ্ডল ভর্তি বিধাননগর মহাকুমা হাসপাতালে। বুধবার গভীর রাতে তাঁকে দেখতে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয় এবং তাঁর কয়েকটি টেস্ট করা হয়। দেখা গিয়েছে, সত্যিই ওই ব্যক্তির একটি কিডনি (বাঁ দিকের) নেই। তাঁর অভিযোগের ভিত্তিতে প্রভাস মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ।
  12. লাইসেন্স বিভাগকে যুক্ত করে ১৬টি বরোতে যৌথ তদন্ত কমিটির অভিযান, আজ থেকে হোটেল-বাজারে সরেজমিনে নজরদারি।
  13. টেন্ডারে স্বজন পোষণ, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে বুধবার শ্যামপুর ২ নম্বর ব্লকের আমড়দহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাইতি ও তাঁর স্বামী মানস মাইতিকে গ্রেপ্তার করেছিল শ্যামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত পাত্র-সহ ১০ জন তৃণমূল পঞ্চায়েত সদস্য পদত্যাগ করলেন।
  14. শিক্ষকের বাড়িতে ব্রাউন সুগার তৈরির মিনি ফ্যাক্টরি। সঙ্গে জাল নোট-সহ লক্ষ লক্ষ টাকা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ভারত ভুটান সীমান্তের নাগরাকাটা বাজারে। বৃহস্পতিবার ভোরে এই অভিযোগে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক রঞ্জিত কুমার সিকদার এবং ধীরাজ মাহাতো নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
  15. বেসরকারি কারখানায় চুল্লি ফেটে গুরুতর জখম হলেন ৩ জন শ্রমিক। আজ ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকায় থাকা একটি কারখানায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*