পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মতুয়াদের পাশে থাকতে এবং আগামী মঙ্গলবার এসআইআরের প্রতিবাদে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী।
  2. মঙ্গলবার চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করবেন তিনি। তারপর বনগাঁর ত্রিকোণ পার্কে এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
  3. শুক্রবার সকালে ১০টা ১০ মিনিটে কলকাতায় ভূমিকম্প। কাঁপল উত্তরবঙ্গও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭।
  4. আবহাওয়া দফতরের খবর ভূমিকম্পের উতসস্থল বাংলাদেশ। সকালে কম্পন পাকিস্তানেও। বাংলাদেশে একাধিক মৃত্যুর খবর মিলেছে।
  5. এন্যুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজে বিলম্ব, সাত বিএলওকে শোকজ করল কমিশন।
  6. সোমবারের আগেই প্রকাশিত হবে এসএসসি নবম, দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল।
  7. ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে আজ শুক্রবার রাজ্যে ইভিএম ও ভিভিপ্যাটের ট্রায়াল করল নির্বাচন কমিশন।
  8. কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিসেবা সহ সার্বিক উন্নয়ন নিয়ে বৈঠক। ছিলেন বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং, সাংসদ সৌগত রায়-সহ সংশ্লিষ্ট এলাকা, বিমানবন্দরের প্রতিনিধি ও আধিকারিকরা।
  9. কয়লা চুরির তদন্ত চালাচ্ছে ইডি। সেই মামলাতে শুক্রবার রাজ্যের ২৫টি জায়গায় একসঙ্গে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি উদ্ধার বিপুল টাকা ও সোনা।
  10. আরও দূরে শীত। কলকাতা সহ রাজ্যের তাপমাত্রা আপাতত আর কমবে না। ১৯-২০-র মধ্যেই ঘোরাফেরা করবে।
  11. টেট পরীক্ষা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন প্রত্যেকে।
  12. সাতসকালে বরানগরে গুলি, আহত এক ব্যক্তি। নেপথ্যে কারা, তদন্তে পুলিশ।
  13. এসআইআর আতঙ্কে বাড়ল মৃত্যুর সংখ্যা। এবার কোলাঘাটে মৃত্যু হল এক বৃদ্ধার।
  14. বেসরকারি বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে কোচবিহারে মর্মান্তিক মৃত্যু হল এক বিএলও-র।
  15. দুবাইয়ে এয়ার শো চলাকালীন আচমকা ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*