বিহার, স্বরাষ্ট্র দফতর পেলেন বিজেপির সম্রাট চৌধুরী

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিহারে সদ্য গঠিত নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পেলেন বিজেপির উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। আজ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এতদিন তাঁর হাতে থাকা স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব সম্রাট চৌধুরীকে অর্পণ করেন। অপর উপ মুখ্যমন্ত্রী বিজেপির বিজয় কুমার সিনহা পেলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতর, এর সঙ্গে তিনি খনি ও ভূতত্বর ও দায়িত্ব পেয়েছেন।
স্বাস্থ্য ও আইন মন্ত্রী হলেন মঙ্গল পান্ডে, শিল্পমন্ত্রী হলেন দিলীপ জয়সওয়াল।
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ এক ঝাঁক তারকা রাজনীতিকের উপস্থিতিতে দশম বারের জন্য মুখ্যমন্ত্রী র পদে শপথ গ্রহণ করেন নীতিশ কুমার।
আজ তিনি মন্ত্রিসভার দফতর বন্টন করেন। সড়ক নির্মাণ, শহর উন্নয়ন ও আবাসন দফতর গেল নিতিন নবীনের হাতে, কৃষি মন্ত্রী হলেন রামকৃপাল যাদব, শ্রম দফতরের দায়িত্বে এলেন সঞ্জয় টাইগার।
পর্যটন, শিল্প সংস্কৃতি ও যুব কল্যাণ পেলেন অরুণ শংকর প্রসাদ, পশু কল্যাণ ও মৎস্য দফতর সুরেন্দ্র মেহতা ও বিপর্যয় মোকাবিলা দফতর পেলেন নারায়ণ প্রসাদ।

অনগ্রসর দফতর রমা নিষাদ, তফসিলি উপজাতি কল্যাণ লাখেদার পাসোয়ান ও তথ্য প্রযুক্তি ও ক্রীড়া দফতর পেলেন শ্রেয়সী সিং।
সমবায়, পরিবেশ – বন – আবহাওয়া পরিবর্তন দফতর পেলেন প্রমোদ চন্দ্রবংশী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*