পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. গোবিন্দপুর রেলগেটে দুর্ঘটনায় জখম তিন পড়ুয়া ও গাড়ি চালককে দেখতে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি নিয়ে কড়া সমালোচনা করলেন সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো। তাঁর অভিযোগ, পড়ুয়াদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।
  3. স্লোগানে সরগরম সংসদ চত্বর থেকে সংসদ। নিট প্রশ্নফাঁস কাণ্ডে সরকারের বিরুদ্ধে স্লোগান বিরোধী সাংসদদের। পাল্টা NDA সাংসদদের স্লোগান। এই হট্টগোলের জেরে ১২টা পর্যন্ত মুলতুবি লোকসভা।
  4. ‘পুলিশি দমনপীড়নের’ প্রতিবাদে এ বার সরব হলেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। শীর্ষ আদালত চত্বরে সম্মিলিত ভাবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন তাঁরা। গাওয়া হয় জাতীয় সঙ্গীতও।
  5. এবার থেকে পঞ্চায়েত ও পুর প্রধানরা আর জন্ম-মৃত্যুর শংসাপত্র ইস্যু করতে পারবেন না। সরকারি আধিকারিকরাই একমাত্র শংসাপত্র দিতে পারবেন। খুব শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়ে মুখ্যসচিব মনোজ আগারওয়াল
  6. বৃহস্পতিবার, বর্ধমান পুরসভায় জন্ম শংসাপত্র সংক্রান্ত নথিপত্র যাচাই শুরু হয়েছে। কোন ভিত্তিতে এবং কী ভাবে এত সংখ্যক শংসাপত্র ইস্যু হয়েছে, তা নিয়েই তদন্ত চলছে।
  7. বেহালা ১১৭ নম্বর ওয়ার্ডের বিজেপির বেহালা ২ নম্বর মণ্ডল সভাপতি তুহিন পাল। তাঁর বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ উঠেছে। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী তথা প্রোমোটার কাশীনাথ মণ্ডল।
  8. ই২০ নিয়ে বিতর্কের আবহে কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে যে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে গাড়ির বিশেষ কিছু ক্ষতি হয় না। তবে গাড়ির মাইলেজ সামান্য় কমে যায়। কতটা কমে মাইলেজ? কেন্দ্র জানিয়েছে, পুরনো গাড়ির ক্ষেত্রে, যেগুলি ই১০ জ্বালানির জন্য তৈরি করা হয়েছিল, সেগুলিতে ই২০ ব্যবহার করায় মাইলেজ তিন থেকে পাঁচ শতাংশ কমে যায়।
  9. নিট কেলেঙ্কারির কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে ২৪ জুলাই সারা ভারতে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি।
  10. বুধবারের ঘটনা নিয়ে আলোচনা চেয়ে অধ্যক্ষের টেবিলের কাছে উঠে চলে যান বিধায়ক কুণাল ঘোষ। আলোচনায় নারাজ অধ্যক্ষ তাঁকে সিটে গিয়ে বসতে বলেন। ফের বাদানুবাদে জড়ালেন কুণাল।
  11. বেআইনি টোটোর দৌরাত্ম্য ঠেকাতে কড়া পদক্ষেপ গ্রহণ করল মালদা জেলা পুলিশ। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রথম মালদায় টোটোতে পুলিশের স্টিকার লাগানো হচ্ছে।
  12. কলেজের পরিকাঠামোগত অব্যবস্থার অভিযোগ তুলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অধ্যক্ষের ঘরে তালা মেরে বিক্ষোভ। বৃহস্পতিবার বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহিলা কলেজের এই বিক্ষোভে সামিল হন কলেজের ছাত্রীদের একাংশ।
  13. ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন এলাকার ক্যান্টিন বাজার,স্টেশন রোডের পাশে রেলের জায়গা খালি করতে বুধবার রাতে চলল বুলডোজ়ার।
  14. টিউশন পড়তে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ একই পরিবারের দুই মেয়ে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে দক্ষিন দিনাজপুর জেলার পতিরামের কদমতলি হাড়পুর এলাকায়।
  15. মালদা জেলার কালিয়াচকের কলেজ মোড় এলাকায় জাতীয় সড়ক (এনএইচ-১২)-এ বুধবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। স্করপিও গাড়ি ও একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান দেবাশিস মণ্ডল (২৬)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*