নিট আন্দোলন, ছড়াচ্ছে অন্য রাজ্যেও, অগ্নিগর্ভ বিহারও

Spread the love

রোজদিন ডেস্ক : 
নিট আন্দোলনের উত্তাপে ক্রমেই উত্তাল হচ্ছে দিল্লি-সহ দেশের একাধিক রাজ্য। বিহার, মহারাষ্ট্রে, রাজস্থান, তেলেঙ্গানা, অসম ইত্যাদি রাজ্যে ক্রমেই ছড়াচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে জোরদার আন্দোলন।
আজ নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠে বিহারের জাহানাবাদ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ শুন্যে গুলি ছোঁড়ে। এখন অবধি কোন হতাহতের খবর মেলেনি। তবে উত্তেজনা অব্যাহত।
কেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করছেন না, বহু রাজ্যে এই দাবি উঠলেও কেন্দ্র তা আমল না দেওয়ায় বিক্ষোভের আগুন দ্রুত এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ছে। ককরোচ জনতা পার্টি (সি জে পি) আগামীকাল ২৪ জুলাই সারা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছে।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কাউকে ছাড়া হবেনা, ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা জানালেও আন্দোলনের ঝাঁঝ এতে এতটুকু কমে নি। পরন্তু বিহার, রাজস্থান, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, বারানসি ইত্যাদি একের পর এক বিজেপি শাসিত রাজ্যেও ছড়িয়ে পড়ছে। এতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে এই আন্দোলন দমাতে ব্যবস্থা নিচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*