রোজদিন ডেস্ক :
রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়ালের কার্যকালের মেয়াদ বাড়লো ছয় মাস। আজ কেন্দ্রের পক্ষে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়।
গত ১৫ জুলাই রাজ্য সরকারের পক্ষে এই মর্মে কেন্দ্রকে আর্জি জানানো হয়েছিল। কেন্দ্র এতে সবুজ সঙ্কেত দেওয়ায় আগামী ১ আগস্ট থেকে ৩১ জানুয়ারি, ২০২৭ অবধি মুখ্যসচিব মনোজ আগরওয়ালের কার্যকালের মেয়াদ বৃদ্ধি হোল।
চলতি বছর রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে বিধানসভা নির্বাচনের গুরু দায়িত্ব সামলেছেন মনোজ আগরওয়াল। নির্বাচনের পর তিনি মুখ্য সচিবের দায়িত্ব পেয়েছেন। সরকার ও প্রশাসনের আস্থাভাজন এই আমলার কার্যকাল বৃদ্ধিতে খুশি নবান্ন।

Be the first to comment