পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মঙ্গলবার বনগাঁর ঠাকুরনগরে এসআইআরের প্রতিবাদে জনসভা ও মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি। অস্থায়ী হেলিপ্যাডের ট্রায়াল রান থেকে সভাস্থলের নিরাপত্তা, খুঁটিয়ে দেখছে পুলিশ।
  3. কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জয়নগরের এক বিএলও। নাম কমল নস্কর। তিনি স্থানীয় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক।
  4. সাগরে তৈরি নিম্নচাপ, শক্তি বাড়িয়ে বুধে পরিণত হবে ঘূর্ণিঝড় সেনিয়ায়। এখনও স্পষ্ট নয় গতিপথ।
  5. কাজের চাপে বারুইপুর ও কাটোয়ায় অসুস্থ আরও দুই বিএলও।
  6. কাজের চাপে দিশাহারা, সোমবার কমিশনের বাইরে ধরনায় বসবে বিএলও ঐক্য মঞ্চ।
  7. এআই ব্যবহার করে মহিলাদের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায়। হুগলির কানাইপুরে অভিযুক্তকে ধরে জুতোপেটা স্থানীয় মহিলাদের।
  8. বরানগরে গুলি কাণ্ডে পুলিশের জালে জখম ব্যক্তির স্ত্রী, তার প্রেমিক-সহ চার। পথের কাঁটা স্বামীকে সরাতেই এই পরিকল্পনা, দাবি পুলিশের।
  9. কাঁকড়া ধরতে গিয়ে কুলতলির মৈপিঠে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর।
  10. উত্তরাখণ্ডের আলমোড়ায় একটি সরকারি স্কুলের সামনের ঝোঁপ থেকে উদ্ধার ১৬১টি জিলেটিন স্টিক। কারা আনল, তদন্তে পুলিশ।
  11. স্কুল সার্ভিস কমিশনের উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগের ডকুমেন্ট ভেরিফিকেশনে মিলল বিপুল সংখ্যক ভুল তথ্য ও নথি। বাতিল হচ্ছে সাড়ে তিনশো প্রার্থীর আবেদন।
  12. ছাব্বিশের ভোটের আগে বাংলায় ঘুরে দাঁড়াতে একমাস ধরে বাংলা বাঁচাও যাত্রা করবে সিপিএম।
  13. বাংলায় ভোটের আগে বিজেপির রথযাত্রা। দলের পাঁচটি সাংগঠনিক জোন থেকে হবে রথযাত্রার সূচনা। ২৯৪টি বিধানসভা ছুঁয়ে রথ পৌঁছবে কলকাতায়। সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  14. সকালে ইস্তফা কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় প্রত্যাহার। চুঁচুড়ার তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জোর চর্চা।
  15. ইউরোপে হামলার নেটওয়ার্ক তৈরি করেছিল হামাস, জানাল ইজরায়েলি গোয়েন্দা সংস্থা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*