- মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার নন্দীগ্রামে আসলেন শুভেন্দু অধিকারী। তাঁকে সংবর্ধনা-শুভেচ্ছা জানালেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা।
- ফলতায় প্রায় ১ লক্ষ ৮ হাজার ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। ১,৪৯,৬৬৬ ভোট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুড়মি পেয়েছেন ৪০,৬৪৫ ভোট। ১০,০৮৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন কংগ্রেস প্রার্থী আব্দির রজ্জাক মোল্লা। আর মাত্র ৭,৭৮৩ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান।
- শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ কোটি টাকার সোনা এবং ডায়েরি উদ্ধার হয়েছে। সম্প্রতি ইডি অভিযানে তা মিলেছে। পরে তা বাজেয়াপ্ত করা হয়েছে।
- কলকাতা পৌরনিগমের কাছে চিঠি দিয়ে সময় চাইলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পত্তি মূল্যায়ন ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে নোটিস দেয় কলকাতা পৌরনিগম।
- রবিবার সকাল থেকেই শহর জুড়ে বেআইনি নির্মাণ ভাঙার অভিযান শুরু করেছে কলকাতা পুরসভা। সঙ্গে রয়েছে পুলিশ। বেলেঘাটায় রাজু নস্করের তৈরি দু’টি বাড়ি ভাঙা হচ্ছে। তিলজলায় ভাঙা হচ্ছে একটি বহুতল।
- অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সব জেলা শাসকদের।
- যে অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গারা ২০২৪-এর ৩১ ডিসেম্বরের পরে ভারতে এসেছেন, তাঁদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
- এরাজ্যে সংশোধনাগার থেকে যে সব অনুপ্রবেশকারী ছাড়া পাবেন, তাঁদেরকেও এই হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হোল্ডিং সেন্টার থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিএসএফ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে।
- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরে বাড়ি থেকে উদ্ধার ত্রিপল,বন্যার ত্রাণে ব্যবহৃত সরকারি স্পেশাল কিট,যাকে ঘিরে কাউন্সিলরের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়ে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরা, খবর পেয়ে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
- কোচবিহারের এক গৃহবধূ ও তার নাবালিকা কন্যাকে বাংলাদেশে পাচারের অভিযোগে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আনারুল মিঞাকে গ্রেফতার করল হিলি থানার পুলিশ।
- সন্ধ্যায় হলদিয়া ভবনে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে সোজা হলদিয়াতে আসবেন তিনি। হলদিয়া শিল্পাঞ্চল এলাকার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা।
- হাওড়া থেকে দুই বাংলাদেশি গ্রেপ্তার। জগাছা থানার উনসানি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে রমজান গাজি ও আরিফা বেগম নামে দুই বাংলাদেশিকে।
- হলদিয়ার মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। মৃত এক যুবক। রবিবার সকালে হলদিয়ার সিটি সেন্টার সংলগ্ন মোরাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
- সমৃদ্ধ ইউরেনিয়াম সরাতে হবে— শান্তি প্রস্তাবে এই দাবি জানিয়েছিল আমেরিকা। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর রিপোর্ট অনুযায়ী, ওয়াশিংটনের সেই দাবিতে রাজি হয়েছে ইরান।
- হোয়াইট হাউসের কাছে চলল গুলি। তোলপাড় আমেরিকা। সূত্রের খবর, ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন। তবে তিনি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন। মার্কিন সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে সন্দেহভাজন ওই হামলাকারীর মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে।

Be the first to comment