রোজদিন ডেস্ক :
বালোচিস্থানে আজ এক ভয়াবহ বিস্ফোরণে ৩০ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছেন। কোয়েটার চমন ফাটক রেল স্টেশনের কাছে এই ঘটনা হয়। প্রাথমিকভাবে জানা যায়, একটি ট্রেন যাওয়ার সময় এই ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। ভয়ংকর এই বিস্ফোরণের জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি, গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটিতে অনেক সেনা ছিলেন বলে প্রকাশ। তাঁরাই আক্রমণের লক্ষ্য ছিলেন বলে প্রশাসনের অনুমান। বালোচিস্থান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এর পরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। আহতদের দ্রুত চিকিৎসসার জন্য নিয়ে যাওয়া হয়।
আজ এই ঘটনা গত বছরের জাফর এক্সপ্রেস হাইজ্যাকের স্মৃতি উসকে দিয়েছে। সেবারেও বিএলএ বহু সেনা-কর্মীদের হত্যা করেছিল।

Be the first to comment