- তারাতলায় বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডলে রাষ্ট্রপতি লেখেন, কলকাতায় একটি গুদামের ছাদ ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। শোকস্তব্ধ পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য প্রার্থনা করছি।
- তারাতলার মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
- তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের তদন্তে সিট গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
- কলকাতা-সহ শহরতলি এলাকায় চলছে প্রবল বৃষ্টি। তার সঙ্গে চলছে বজ্রপাত। এর মাঝেই তারাতলায় চলছে উদ্ধারকাজ। বৃষ্টির মাঝেই কাজ করছেন এনডিআরএফ কর্মীরা।
- বিধানসভায় দাঁড়িয়ে তারাতলা বিপর্যয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘৪ সপ্তাহ পর্যন্ত সব বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ। ছাড় শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণে। কেএমসি, রাজারহাট, পূজালি, বজবজ, সোনারপুর, মহেশতলা-সহ পার্শ্ববর্তী এলাকায় আগামী ৪ সপ্তাহ পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখা হচ্ছে। সব রিপোর্ট অডিট হওয়ার পরে সিদ্ধান্ত।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তারাতলায় যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক। প্রাণের বিনিময়ে কোনও অর্থই যথেষ্ট নয়। প্রত্যেক মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার। আহতদের চিকিৎসার সব দায়িত্ব সরকারের। আহতদের সবাইকে এক লক্ষ টাকা দেবে সরকার।
- মুখ্যমন্ত্রী বলেন, তারাতলার ঘটনায় কাউকে ছাড়া হবে না। এই ঘটনা পাপের ফল। টাকা নিতে নিতে সিটি অফ জয়-কে মৃত্যুপুরী বানিয়েছেন। এই রাজ্যের সর্বনাশ করেছেন। লোহার বিম কাটার কোনও যন্ত্র পর্যন্ত কেনেনি আগের সরকার।
- রাজ্য সরকার দুর্নীতি নিয়ে প্রতিটি দপ্তর থেকে শ্বেত পত্র প্রকাশ করবে, ক্যাগ রিপোর্ট আনা হবে, বিধানসভায় জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
- পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনার হলেন প্রবীণ আইএএস অফিসার ড. কৃষ্ণ গুপ্তা। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে নতুন কমিশনারের নাম ঘোষণা করা হয়েছে।
- নদিয়ার নাকাশিপাড়ায় ১১০০ বিঘা সরকারি খাস জমির মাটি এবং কয়েক হাজার মূল্যবান সেগুন ও মেহগনি গাছ কেটে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে অন্তত ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলো কৃষ্ণনগর জেলা আদালতে। এই অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানালেন মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাস।
- প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বুধবার দুপুরে মগরাহাটের হরিশঙ্করপুর এলাকার ভরত ঘোষ মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
- জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত শঙ্করহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি খাওয়ার অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে, গলায় জুতোর মালা ঝুলিয়ে ‘ডিম থেরাপি’র অভিযোগ উঠল
- খানাখন্দ, জল কাদায় নাজেহাল এলাকার বাসিন্দারা। চন্দ্রকোণা-১ ব্লকের মনোহরপুর এলাকা এই রাস্তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সাধারণের। স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজেপির হওয়ায় এলাকার উন্নয়নে কোনও কাজই করেনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, এমনই অভিযোগ করেছেন গ্রামবাসীরা।
- এনসিইআরটি নবম শ্রেণির বিজ্ঞানের বইতে ইমার্জেন্সি বা জরুরি অবস্থার অধ্যায় যোগ করা হয়েছে। নতুন বইতে এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে, “আন্ডারস্ট্যান্ডিং সোস্যাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড”।
- ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানিয়েছেন, বুধবারের জোড়া ভূমিকম্পে এখনও পর্যন্ত কমপক্ষে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৯৭১ জন আহত।

Be the first to comment