- ঠাকুরনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘প্রথম দফার ভোটে তৃণমূলের অহঙ্কার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। প্রথম দফাতেই বাংলা কামাল করে দিয়েছে। দ্বিতীয় দফায় বিজেপির জয় পাকা হবে।’
- ভারতের সকল নাগরিক যে অধিকার পান, মতুয়ারাও সেই অধিকার পাবেন। তাঁদেরও নাগরিকত্ব দেওয়া হবে। স্থায়ী ঠিকানা, কাগজ সব পাবেন তাঁরা। ঠাকুরনগরের জনসভা থেকে এই গ্যারান্টিই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- ভোটপ্রচারে হুগলির হরিপালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকনাথের নাম নিয়ে ভাষণ শুরু করেন মোদী। বললেন, ‘জয় বাবা তারকনাথ’। পাশাপাশি মোদীর মুখে রামমোহন রায়, রামকৃষ্ণ-স্বামীজীর কথাও।
- ল্যান্সডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত পদযাত্রা করে প্রচার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
- ছুটে গিয়ে ব্যারিকেড টপকে প্রধানমন্ত্রীর মঞ্চে উঠে যাওয়ার চেষ্টা করেন এক মহিলা বিজেপি কর্মী। হুগলির আরামবাগে প্রধানমন্ত্রীর জনসভায় ঘটেছে এই ঘটনা। নিরাপত্তারক্ষীরা ওই মহিলা কর্মীকে সভাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন।
- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সিপিএম-এর হার্মাদরা জার্সি বদল করে বিজেপি-তে আশ্রয় নিয়েছে। এর পাশাপাশি তিনি জানান, ‘কত ধানে কত চাল’ তা মানুষ বুঝিয়ে দেবে।
- ভোটের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ কাকদ্বীপ সফরে এলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি চালাতে এবার সিআরপিএফ নামাল তাদের বিশেষ সাঁজোয়া যান ‘বিস্ট’।
- ভোটের আগে ভাঙড়ে গ্রেপ্তার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা অহিদুল ইসলাম। শনিবার গণধোলাই খেয়ে হাসপাতালে ভর্তি ছিল অহিদুল। রবিবার তাঁকে গ্রেফতার করে এনআইএ।
- বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনের আগে শহর জুড়ে বিজেপির বিরুদ্ধে অস্বস্তিকর পোস্টারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর বিধানসভা এলাকায়।
- কলকাতা জুড়ে মোট ১৬০টি বাইক টহল দেবে। এই কাজ পুলিশ এবং আধাসেনা মিলে করবে। পাশাপাশি, বুথে বুথে নজরদার ক্যামেরা থাকবে। বুথের পরিস্থিতি বুঝে আরও ক্যামেরা লাগানো হতে পারে।
- বীজপুর ক্ষুদিরাম কলোনি থেকে শনিবার রাতে বোমা উদ্ধার করেছে বীজপুর থানার পুলিশ। ফাঁকা মাঠে বালির বস্তার মধ্যে থেকে বোমা উদ্ধার হয়েছে।
- গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকার একটি আবাসনে গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। অভিযোগের তির স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম এনাক্ষী দাস।
- সোনা পাপ্পুর মামলায় ফের শহরে ইডির তল্লাশি অভিযান। কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
- প্রচারে বেরিয়ে আইএসএফ-এর বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হেনস্থা করার অভিযোগ। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার ISF প্রার্থী পিয়ারুল ইসলামের সমর্থনে ভোটের প্রচারে এসেছিলেন নওশাদ সিদ্দিকী।
- প্রায় ২৫ দিন নিখোঁজ থাকার পর অবশেষে হদিস পাওয়া গেল পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি এই মুহূর্তে কলকাতার বাইরে এক বন্ধুর বাড়িতে আছেন।

Be the first to comment