রোজদিন ডেস্ক : রাজ্যে গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোট দানের রেকর্ড আগামী ২৯ এপ্রিল ভেঙে দেওয়ার আহবান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ হুগলির হরিপালের বিশাল জনসভায় তিনি বলেন, নবান্ন থেকে এই সরকার চলে না, এই সরকার চালায় গুন্ডা, দুষ্কৃতিরা। এই সরকার কে বিদায় দিতেই হবে, জনতা সমস্বরে তাঁর সঙ্গে গলা মেলান। যা দেখে রীতিমত আপ্লুত, উৎসাহিত প্রধানমন্ত্রী টিএমসি আমলে হওয়া ও তাদের মদতপুষ্ট একের পর এক অপরাধের ঘটনা তুলে ধরেন।
আর জি কর ছাড়া ও কামদুনি, হুগলি ইত্যাদি জায়গার নির্যাতিতাদের কথা বলেন।
বিজেপি কাটমানি, কমিশন রাজ বন্ধ করবে, বিনিয়োগের পথ প্রশস্ত করবে বলেন।
কৃষক, এমএসএমই সবার সুবিধা হবে। এই সবের জন্য ভয় ও দুর্নীতিকে শেষ করতে হবে বলেন।
তৃণমূলের দুর্নীতির সূর্য অস্ত গেছে জানিয়ে বলেন, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে সিদ্ধান্ত হবে।
নাম না করে আইপ্যাক প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, এই সরকার কেন্দ্রীয় তদন্তকারীদের কাজেও বাধা দেয়, প্রমাণ লোপাটের চেষ্টা করে, শীর্ষ আদালত এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসার কথা উল্লেখ করে বলেন, সরকার সুরক্ষা দিতে পারবে না বলে ২০২৩ সালে আদালতই কেন্দ্রীয় বাহিনী মোতায়েবের নির্দেশ দিয়েছিল।
রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র ধিক্কার জানিয়ে বলেন, এই মামলায় টিএমসি-র মন্ত্রী হাজার হাজার তরুণের জীবন নষ্ট করেছেন।
সরকার সংবেদনশীল হলে এর নিরপেক্ষ তদন্ত করত। কিন্তু তা না করায় আদালতকে এই দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দিতে হয়েছে।
এই সরকারের বিশ্বাসযোগ্যতা শূন্য বলে তিনি মন্তব্য করেন।
এই সরকার তাদের নানা কুকর্মের জন্য মানুষের বিশ্বাস হারিয়েছে, এর জন্য মানুষকে প্রায়ই আদালতে যেতে হচ্ছে।
আগামী ২৯ এপ্রিল মানুষকে আরও বেশি সংখ্যা য় ভোটগ্রহণে অংশ নিয়ে এই সরকারের বিদায় নিশ্চিত করতে তিনি আহবান জানান।
সিঙ্গুরে দুর্নীতির জন্য কৃষকরা বঞ্চিত হচ্ছেন, আলু কৃষকরা দাম পাচ্ছেন না ইত্যাদিও বলেন।
দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে এই দুষ্কৃতিরাজকে দমন করবে।
আজ ও দুটি জনসভাতেই তিনি একাধিকবার বজ্র কন্ঠে বলেন, পাল্টানো দরকার, সঙ্গে উপস্থিত জনতাও তাঁর সঙ্গে গলা মেলান।

Be the first to comment