পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. সেশ্যেলস গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সরকারি সফরসূচি অনুযায়ী ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত সেখানে থাকবেন তিনি। সেশেলসের ৫০তম স্বাধীনতা বার্ষিকী বা জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।
  2. বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-এর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর পরিবারের মানুষদের সঙ্গে কথা বলেন তিনি।
  3. তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় কাঠামো পরিদর্শনে শনিবার ঘটনাস্থলে গেলেন যাদবপুরের ৫ সদস্যের বিশেষজ্ঞ দল।
  4. তারাতলা বিপর্যয়কাণ্ডে এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলর আনোয়ার খান এবং কাউন্সিলর সামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ। অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেল।
  5. হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী ও বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। চিকিৎসকদের পরামর্শে এদিন তাঁর একটি মাইক্রো সার্জারি করা হয় বলে জানা গেছে।
  6. বহরমপুর শহর তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষের বাগান বাড়ি শনিবার সকালে বুলডোজার চালিয়ে ভেঙে দিলো প্রশাসন। বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে সৈয়দাবাদের সুড়সুড়ি মাঠ লাগোয়া এলাকায় ছিল ওই বাগান বাড়ি।
  7. পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর অঞ্চলের যুব সভাপতি সৌভাগ্য মজুমদারকে শুক্রবার গ্রেপ্তার করে নাদনঘাট থানার পুলিশ। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১০ থেকে ১১ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে।
  8. ২০১৭ সালে মালদহ জেলার হবিবপুরের বাসিন্দা সুপ্রিম সিনহার কাছ থেকে তাঁর স্ত্রীকে হাইস্কুলে শিক্ষিকার চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। প্রতারণার অভিযোগ
  9. সমবায় সমিতির গুদামে মজুত করে রাখা স্বনির্ভর গোষ্ঠীর বেশ কিছু সেলাই মেশিন উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার রাইপুর থানার মটগোদা এলাকায়।
  10. স্কুলের মধ্যে ছাত্রীদের যৌন নিগ্রহের অভিযোগ উঠল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার সকালে অভিযোগকে ঘিরে তেতে উঠল মালদহে হবিবপুরের এক স্কুল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কীর্তি ফাঁস হতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের একাংশ।
  11. শনিবার থেকে একাধিক জেলায় অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  12. ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের উত্তর মন্ডলপাড়া এলাকায় শনিবার ভোরে হঠাৎই বোমাবাজির অভিযোগ।
  13. আত্মহত্যার চেষ্টা বেলগাছিয়া মেট্রো স্টেশনে। মেট্রো চলছে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো।
  14. শুক্রবার গভীর রাতে ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেপ্তার করল সার্ভে পার্ক থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি ও ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছে।
  15. হিমাচল প্রদেশের সিমলায় দুধের পিকআপ ভ্যান গভীর খাদে পড়ে ৬ জনের মৃত্যু। পুলিশ জানায়, রামপুর সাব ডিভিশনের উরমান এলাকায় শুক্রবার দুর্ঘটনা ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*