রোজদিন ডেস্ক : তারাতলা বিপর্যয়ে এবার আরও কোণঠাসা প্রাক্তন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। আজ তাঁর নামে পুলিশে অভিযোগ ও দায়ের হয়েছে।
মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ আজ এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়েছেন। তিনি বলেন, আজ বিকেল পাঁচটার আগে প্রাক্তন মেয়র গ্রেফতার হন, তবে বোঝা যাবে মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন। কিন্তু যদি তা না হয়, বোঝা যাবে, শুধু রাজনৈতিক চাপ সৃষ্টিই এর উদ্দেশ্য ছিল।।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত বৃহস্পতিবার বিধানসভায় রীতিমত নথি দেখিয়ে দাবি করেন, তারাতলায় নির্মীয়মাণ গুদামের পরিকল্পনায় প্রাক্তন মেয়রেরও স্বাক্ষর ছিল। এরপর তাঁর আপ্ত সহায়কের নাম করেই মুখ্যমন্ত্রী হুঙ্কার দেন, কালীকে তুললেই সব বোঝা যাবে। ওইদিন রাতেই প্রাক্তন মেয়রের আপ্ত সহায়ক কালীচরণ ব্যানার্জিকে পুলিশ গ্রেফতার করেছে।
তারাতলা নিয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছিলেন কুণাল ঘোষ। পরিস্কার বলেছিলেন, তারাতলা বিপর্যয়ে দায় থাকলে ফিরহাদ হাকিম কেও গ্রেফতার করা হোক। আজ তা আরও চড়িয়ে তিনি বিকেল পাঁচটার আগে ফিরহাদ হাকিম-কে গ্রেফতারের দাবি তোলেন৷ একদা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন ফিরহাদ হাকিম। নির্বাচনের পর তিনি শিবির বদলে ঋতব্রত পন্থী হয়েছেন। রাজনৈতিক মহল মনে করেন, এর জন্যই তাঁর বিরুদ্ধে এতটাই সুর চড়িয়েছেন কুণাল ঘোষ।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও গতকাল বলেন, তারাতলা বিপর্যয়ে প্রাক্তন মেয়র কেন গ্রেফতার হবেন না!! এই বিপর্যয়ে অন্যতম দায়ী হিসাবে প্রাক্তন মেয়রের বিরুদ্ধেও নালিশ জমা পড়েছে পুলিশে। এখন পরিস্থিতি কোন দিকে যায়, বিভিন্ন মহল সেদিকে তাকিয়ে।

Be the first to comment