পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিধানসভায় পেশ হলো গুন্ডা দমন বিল। সেই আলোচনার শুরুকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘হরগোবিন্দ দাসের স্ত্রী গ্যালারিতে বসে রয়েছেন। এই বিল কেন প্রয়োজন তিনিই উদাহরণ।’
  2. বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,‘এতদিন ভোটব্যাঙ্কের রাজনীতি হয়ে এসেছে আর রাজ্যের মানুষকে খেসারত দিতে হয়েছে। এ বার সংখ্যাগরিষ্ট দুর্বৃত্তদের মানুষ ইভিএম-এ ত্যাগ করেছে। এখন এ বলছে আমি আসল তৃণমূল, ও বলছে আমি আসল তৃণমূল। রাজনীতিতে এত দুর্বৃত্তায়ন কখনও কেউ দেখেছেন? এই অধঃপতন কেউ কখনও আগে দেখেছেন? গোটা ভারতে কোথাও কেউ দেখেনি।’
  3. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলেন, ‘হুমায়ুন কবীরের মন্তব্য ক্ষতিকারক। রেজিনগরে হুমায়ুনের বিরুদ্ধে ২টি অভিযোগ দায়ের। কান খুলে শুনে রাখুন, এই ধরনের কথা বলতে দেব না। লাগাম ছাড়া মন্তব্য চলবে না। হুমায়ুন কবীরের মতো লোককে শিক্ষা দেওয়ার সময় এসেছে।’
  4. ভোটাভুটিতে পাশ করল ওবিসি সংশোধনী বিল। ১৮৬ ভোটে পাশ হয় এই বিল। বিরোধিতায় পড়েছিল ১৭টি ভোট।
  5. ওবিসি বিলের উপরে বিধানসভায় ভোটাভুটির মাঝেই অধিবেশন কক্ষ ত্যাগ করে ওয়াকআউট ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়কদের।
  6. সোমবার বিধানসভা অধিবেশনের শুরুতেই স্পিকার রথীন্দ্র বসু জানান, এ দিন বিধায়কদের মধ্যে মধু ও আম বিতরণ করা হবে।
  7. কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
  8. মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার সামনে সোমবার অন্নপূর্ণা যোজনায় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বহু মহিলা। মূলত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলেও অন্যান্য ওয়ার্ডের বেশ কয়েকজন মহিলাও এতে অংশ নেন।
  9. মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা দখল করে কিংবা ফুটবল মাঠ দখল করে ড্রেনের ওপর যেসব দোকান গজিয়ে উঠেছিল সেই দোকানগুলিকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন।
  10. ফোর্ট উইলিয়ামের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা। পুলকারের সঙ্গে প্রাইভেট গাড়ির ধাক্কা। আহত ৩ স্কুল পড়ুয়া। পুলকারের চালকও আহত।
  11. চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের কৃষ্ণনগর ১ নম্বর ব্লক সভাপতি স্বপন ঘোষ। রবিবার তাঁকে হাঁসাডাঙা থেকে কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে।
  12. ঘর থেকে মাত্র ৫০০ মিটার দূরের একটি পুকুর থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে। মৃত কিশোরের নাম রোহিত শেখ (১৫)।
  13. নিজের জমিতে চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার সাঁকরুল গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত কৃষকের নাম শশাঙ্ক বাগদী।
  14. নয়ডার সেক্টর-১৯ এলাকার অরণ্য সোসাইটির বহুতল আবাসনে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।
  15. রাজস্থানের আজমেঢ়ে আরাবল্লি প্যালেসের নির্মীয়মাণ পাঁচিল ধসে সোমবার ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*