হুমায়ুন কবীরের বক্তব্য নিয়ে কঠোর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

বেপরোয়া, বেলাগাম মন্তব্য করার জন্য এজেইউপি বিধায়ক হুমায়ুন কবীর কে সবক শেখানোর সময় এসেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় কড়া বার্তা দেন। চলতি মাসে একাধিকবার বিজেপির বিরুদ্ধে হুমায়ুন কবীরের মন্তব্য নিয়ে তোলপাড় উঠেছে। আজ সভায় বিজেপি বিধায়করা তাঁর এই সব বক্তব্যর প্রতিবাদে তুমুল প্রতিবাদ করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, ধরে রাখুন এটাই ওঁর শেষ বক্তব্য। ওঁর বিরুদ্ধে দুটি এফআইআরও হয়েছে। এই ধরনের মানুষকে শিক্ষা দেওয়ার সময় এসেছে বলে হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী। পরিস্কার বলেন, এত বড় ক্ষমতা হুমায়ুন কবীরকে কেউ দেয়নি। এই ধরনের বেপরোয়া, লাগামছাড়া হুমকি দেওয়া চলবে না। এই প্রসঙ্গে তিনি নাম না করে সন্দেশখালির তৃণমূল নেতা সাজাহান, ফলতার পুষ্পার (জাহাঙ্গির খান!) কি হাল হয়েছে বলেন।

হুমায়ুন কবীরকে বিঁধে মুখ্যমন্ত্রী আরও বলেন, নিজের ছেড়ে আসা রেজিনগর কেন্দ্রে পুত্রকে জিতিয়ে আনার জন্য উনি এই সব বলছেন। তাঁকে সংযত হওয়ার কড়া বার্তা দেন।

আগামী সপ্তাহে তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন বলেও মুখ্যমন্ত্রী জানান।

সাফ জানিয়ে দেন, এখন মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে আপনি যা খুশি তাই বলেছেন৷

মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর হুমায়ুন কবীরও গ্রেফতার হবেন কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।

হুমায়ুন কবীর পরে লবিতে বলেন, তিনি তো মুখ্যমন্ত্রীকে কিছু বলেন নি, বিজেপিকে বলেছেন৷ তাঁকে গ্রেফতার করলে করবে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*