- মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার জঙ্গলমহলে উপস্থিত শুভেন্দু অধিকারী। সেখানে আদিবাসী, মূলবাসীদের অধিকারের কথা বলেন তিনি। শুভেন্দু বলেন, “অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করেছেন। দেশের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতি পদে আদিবাসী দ্রৌপদী মুর্মুকে নির্বাচিত করা হয়েছে।”
- যে সব আদিবাসী পড়ুয়া হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের থাকাখাওয়ার ভাতা বাড়াল রাজ্য সরকার। আগে তাঁরা মাসে ১৮০০ টাকা পেতেন। এ বার তা বাড়িয়ে ৩৩০০ টাকা করা হলো। মঙ্গলবার বাঁকুড়ায় হুল দিবসের সরকারি অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মুকুটমণিপুরের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘শুনলে অবাক হবেন, ২০২৫-’২৬ অর্থবর্ষে মাত্র ছ’কোটি টাকার কাজ হয়েছে জঙ্গলমহলের ৭৫টা ব্লকে। আমরা এ বারে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছি বাজেটে। এই জঙ্গলমহলের ৭৫টা ব্লকে ব্যাপক উন্নয়ন হবে। স্বাস্থ্যকেন্দ্র সাজাব। জল পৌঁছে দেব। কমিউনিটি হল বানাব। আমাদের বৃহত্তর পরিকল্পনা আছে।
- জয় জোহার প্রকল্পে বয়স্ক আদিবাসী মহিলারা মাসে যে ১০০০ টাকা ভাতা পান, তা-ও ৫০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
- বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় কোনও স্থগিতাদেশ দিল না আদালত। এরপরই মামলা ছাড়েন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । যেহেতু এই সংক্রান্ত অন্য মামলা চলছে অন্য বিচারপতির এজলাসে, তাই মামলা কে শুনবেন ঠিক করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
- ‘শহরের ব্যস্ততম এলাকা’, ২১ জুলাই ধর্মতলায় কোনও সভা নয়, দুই তৃণলকেই জানিয়ে দিল পুলিশ
- হাওড়া স্টেশন, টিকিয়াপাড়া রেল লাইনের পাশের অংশের পর শালিমার স্টেশনের বাইরে রেলের উচ্ছেদ অভিযান।
- তল্লাশি চালানোর পরই গ্রেফতার করা হল আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপার স্বামী তথা কাউন্সিলর শাকির আলিকে। রামনবমীর অশান্তির মামলায় তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ করা হয়েছে।
- সভার তিন আয়োজককে গ্রেফতার করা হয়েছে আগেই। এবার দুটি নোটিস দেওয়া হল হুমায়ুন কবীরকে। শক্তিপুর থানা ও রেজিনগর থানার পুলিশের তরফে দুটি নোটিস দেওয়া হয়েছে। পর পর দু’দিন জিজ্ঞাসাবাদের জন্য দুটি থানায় ডাকা হয়েছে হুমায়ূন কবীরকে।
- ১ জুলাই থেকে পেট্রোল পাম্পে ২০০ লিটারের সর্বোচ্চ সীমা আর কার্যকর থাকবে না। গ্রাহক প্রয়োজন অনুযায়ী জ্বালানি কিনতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তে সবথেকে বেশি উপকৃত হবেন পরিবহন ব্যবসায়ী, ট্রাক ও বাস মালিক-সহ ভারী যানবাহনের চালকেরা।
- তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়কে সোমবার হাফ–প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটিয়ে ধনেখালির কোটালপুর এলাকায় তাঁরই মালিকাধীন বিএড কলেজে নিয়ে যাওয়া হলো।
- সোমবার ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন পশ্চিম পানিহাটি তৃণমূলের সভাপতি তথা কাউন্সিলার প্রবীর ভট্টাচার্য-সহ মোট আটজন কাউন্সিলার।
- বারুইপুর পুরসভার স্বপন সাহার বিরুদ্ধে বৃদ্ধাশ্রমের এক মহিলা কর্মীকে মারধর ও কাজ থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
- উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনায় চার বাসযাত্রীর মৃত্যু। গুরুতর জখম ২৫ যাত্রী।

Be the first to comment