পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বাংলা ভাষা নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশনে উত্তেজনা। তুমুল গোলমাল, তুলকালাম কাণ্ড।
  2. মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, এরা গদি চোর, ভোট চোর। সবচেয়ে বড় গদ্দার, দুর্নীতিবাজ, ভাঁওতাবাজ, দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসবাদীদের দল।
  3. বিজেপিকে দেশের লজ্জা বলে মনে করেন মুখ্যমন্ত্রী এবং বলেন আমি ধিক্কার জানাই বাংলার মানুষের উপর ভাষা সন্ত্রাস করার জন্য।
  4. মুখ্যমন্ত্রী বলেন, তাঁর কন্ঠরোধ করার জন্যই এরা এই বিক্ষোভের কর্মসূচি নিয়েছে।
  5. মুখ্যমন্ত্রী বলেন, আর নেই দরকার নরেন্দ্র মোদি সরকার, আর নেই দরকার অমিত শাহের সরকার, বাংলার উপর অত্যাচার করলে বিজেপি হারবে। বিজেপি চোর চোর সবচেয়ে বড় চোর।
  6. আবারো বিজেপিকে তিনি বলেন, এত অপদার্থ এত নির্লজ্জ রাজনৈতিক দল আমি দেখিনি, বিধানসভায় কাগজ  ছুঁড়ছেন, এটা অনৈতিক অগণতান্ত্রিক।
  7. মুখ্যমন্ত্রীকে মাঝপথে থামতে হয়। মমতা ব্যানার্জি নিজে ওয়েলে নেমে তার দলের বিধায়কদের সামলান।
  8. সবচেয়ে বড় চোরের সম্রাট চোরেদের জমিদার হল বিজেপি বলেন মুখ্যমন্ত্রী। লুটেরার দল বলেন মুখ্যমন্ত্রী। স্বৈরাচারের দল বাংলাকে অপমান করার দল বলেন মুখ্যমন্ত্রী।
  9. মুখ্যমন্ত্রী বলেন, মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা। ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে যে দেশ সকল দেশের সেরা। তিনি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল গানের লাইনও বলেন।
  10. মুখ্যমন্ত্রী বলেন, এরা বাংলা জানে না, এরা বাংলা আন্দোলন বাংলার স্বাধীনতার আন্দোলন বাংলার গণতন্ত্র জানে না বাংলার মনীষীদের চেনে না। বিধানসভায় বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগান দিলেন মুখ্যমন্ত্রী।
  11. মোদি চোর বিজেপি চোর অমিত শাহ চোর বিজেপি চোর এই স্লোগান বারবার দিতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। চোর ডাকাতদের দল বিজেপি। তাপস রায় কে বললেন তুমি তৃণমূল করতে এখন এত কথা বলছো তোমার লজ্জা থাকা উচিত।
  12. নিজের আসনে শুয়ে পড়ে প্রতিবাদ জানান বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাকে টেনে বের করার চেষ্টা করেন মার্শালরা
  13. পরবর্তীতে শংকর ঘোষকে শুভেন্দু অধিকারীর মতো সাসপেন্ড করা হয়।
  14. সাসপেন্ড করা হলো অগ্নিমিত্রা পল-কেও।
  15. কেন বিরোধী দলনেতা সাসপেন্ড এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। ঘটনা প্রবাহে মুখ্যমন্ত্রী বেরিয়ে যান। অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন ভারতীয় সেনার স্বপক্ষে শুভেন্দু বলায় তাকে সাসপেন্ড করা হয় কেন?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*