পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বিরাট সাফল্য। নিকেশ করা হল লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার জাকির গানাই। বিগত পাঁচদিন ধরে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সেনার নজরদারিতে কার্যত বন্দি ছিল এই জঙ্গি। আজ এনকাউন্টারে নিকেশ করা হয় লস্কর জঙ্গিকে।
  2. পুলিশের এনকাউন্টারে ছেলের মৃত্যুতে দুঃখিত নন বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের মা। স্পষ্ট জানালেন, ছেলের মৃতদেহ আনতেও হাসপাতালে যাবেন না তিনি। ছেলের মৃত্যুতে তিনি কষ্ট পাননি জানিয়ে বলেন, “বাচ্চা মেয়েটি যেমন কষ্ট পেয়ে মরেছে। ও তেমন মরেছে। আমার একদম দুঃখ নেই।”
  3. ‘পুলিশের দিকে গুলি চললে, পুলিশ তো আর জয়নগরের মোয়া ছুড়বে না’, তারাপীঠে পুজো দিতে এসে বারুইপুর এনকাউন্টারের ঘটনা প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
  4. বারুইপুরে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে বুধবার দেখা করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
  5. তৃণমূলের মিছিল করতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। গোটা ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তুললেন মমতা।
  6. তৃণমূলের মিছিলে ধুন্ধুমার। ২০ জন জখম বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের হাসপাতালে পাঠালেন তিনি।
  7. নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ধূপগুড়িতে।
  8. বুধবার দুপুরে বেলুড়ে ভোটবাগান এলাকার কাশী মণ্ডল লেনে একটি বাড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। ঘন বসতি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আসে দমকলের ২টি ইঞ্জিন। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
  9. আজ দুপুরে হাওড়া জেলা হাসপাতালের সামনে বিপ্লবী হরেন ঘোষ সরণীর দুই পাশে কমপক্ষে ৩০টি বেআইনি দোকান ভেঙে ফেলা হয়।
  10. বিকল্প ব্যবস্থা ছাড়াই জাতীয় সড়কে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা এবং পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বুধবার বারাসতে টোটো পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন চালকেরা।
  11. ভোট পরবর্তী হিংসা মামলায় এবার উলুবেড়িয়া পুরসভার ১৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার উত্তম ধারা ও লাল্টু ধারা নামে দু’জনকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিশ।
  12. অনুদান চুরির অভিযোগে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির এক কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানান, প্রমোদ নৌটিয়াল নামে ওই কর্মী প্রাইভেট সেক্রেটারি ছিলেন।
  13. মঙ্গলবার কেরালার ওয়েনাড়ে নামে ভয়াবহ ধস। সেই ধসে তলিয়ে যান অনেকে। তিন জনের মৃত্যুর পরে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জনেরও বেশি। তাঁদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান।
  14. মাঝ আকাশ থেকেই হঠাৎ উধাও হয়ে গেল পাকিস্তানের একটি কার্গো বিমান। পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটে ঘটনাটি ঘটেছে করাচির কাছে।
  15. বুধবার ন্যাটো সামিট  থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে, ইরানের সঙ্গে সংঘর্ষবিরতি শেষ। ইরানিয়ানদের সঙ্গে তিনি আর কোনও চুক্তি করতে চান না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*