পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ইডির হানার প্রতিবাদে শহরের রাজপথে তৃণমূলের মিছিল। নেতৃত্বে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  2. যাদবপুর ৮বি থেকে শুরু হয়ে আনোয়ার শাহ রোড হয়ে হাজরা মোড়ে শেষ হল মিছিল। বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী।
  3. বিজেপির সব আছে, শুধু মানুষ নেই। তৃণমূলের হাতে কিছু নেই, কিন্তু মানুষ আছে।তাহেরপুর থেকে বিজেপিকে তোপ অভিষেকের।
  4. মতুয়ারা সবাই অবৈধ, খালি শান্তনু ঠাকুর বৈধ। মতুয়াদের পাশে দাঁড়িয়ে আক্রমণ অভিষেকের।
  5. ঠাকুরনগরে অভিষেক। পুজো দিলেন ঠাকুরবাড়িতে। গেলেন বড় মার মন্দিরেও।
  6. তৃণমূলের ভোট কৌশল চুরির চেষ্টা, অমিত শাহের দফতরের বাইরে শুক্রবার সকাল থেকে বিক্ষোভে তৃণমূল সাংসদরা
  7. বিক্ষোভরত সাংসদদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেল পুলিশ। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় কড়া নিন্দা অভিষেকের
  8. কাজে হস্তক্ষেপ, রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের ইডির। পালটা মামলা রাজ্যের। কিন্তু এজলাডে হইচইয়ের কারণে শুরু হল না শুনানি, এজলাস ছাড়লেন বিচারপতি।
  9. ইডির জরুরি ভিত্তিতে আবেদনের শুনানি খারিজ, ১৪ তারিখেই শুনানি, জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
  10. কমল শীতের দাপট। চারদিন পর আজ, শুক্রবার ১২ ডিগ্রির ঘরে পৌঁছল কলকাতার তাপমাত্রা। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস।
  11. দক্ষিণবঙ্গের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নামতে পারে।
  12. পড়াশোনা বা চিকিৎসার কারণে বর্তমানে যারা বিদেশে রয়েছেন, তাদের সশরীরে শুনানিতে ছাড় দিল কমিশন।
  13. রাজ্যের টেট ও নন টেট শিক্ষকদের তালিকা চাইল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ১৬ জানুয়ারির মধ্যে দেওয়ার নির্দেশ।
  14. মানুষের ব্লাড ব্যাগে ১০০০ লিটার ছাগলের রক্ত! হায়দরাবাদে তল্লাশি অভিযানে স্তম্ভিত পুলিশ।
  15. দ্বিপাক্ষিক বৈঠক করতে ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*