- আজ মঙ্গলবার ১২ ই আগস্ট ২০২৫ ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক।
- ক্যাবিনেট শেষে বলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
- বেশ কিছু উন্নয়নমূলক সিদ্ধান্তের অনুমোদন হয় আজকের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে
- কেন্দ্রীয় মন্ত্রিসভা ওড়িশা পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশে ৪৬০০ কোটি ব্যয়ে সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং ইউনিটের অনুমোদন দিয়েছে।
- মন্ত্রিসভা আজ লখনৌ মেট্রো রেল প্রকল্প সম্প্রসারণে বারোটি নতুন মেট্রো স্টেশন তৈরি হওয়ার অনুমোদন দেয়। ৫৮০১ কোটি টাকা ব্যয় এই প্রকল্প।
- প্রধানমন্ত্রী আজ উত্তর-পূর্বের জন্য সুখবর দিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে ৭০০ এমডব্লিউ টোটো টু হাইড্রোই ইলেকট্রিক প্রজেক্ট তৈরিতে। অরুণাচল প্রদেশের শি-ইয়োমি জেলায় হবে এই প্রজেক্ট।
- তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীকে চিঠি
- মহুয়া গ্রামোন্নয়ন দপ্তরকে চিঠিতে বলেন, একটি সহজ প্রশ্নে তারা কেন নিরুত্তর?
- মহুয়া বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্র কেন ১০০ দিনের কাজের টাকা বাংলাকে দিচ্ছে না এটা কি আদালত অবমাননা নয়
- আজ দিল্লিতে কুড়ি নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডে তৃণমূল কংগ্রেসের নতুন অফিসে সাংসদদের সঙ্গে মিটিং করেন অভিষেক
- লোকসভায় এস আই আর, বাংলা ও বাঙালি ইস্যুতে সক্রিয় হতে নির্দেশ দেন অভিষেক
- লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে মধ্যাহ্ন ভোজের পাশাপাশি সংসদে উপস্থিতি না থাকার জন্য উষ্মা প্রকাশ করেন অভিষেক
- অনুপস্থিতি নিয়ে ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেন পারফরম্যান্স ভালো হওয়া প্রয়োজন
- বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটকে শক্তিশালী করার দিকেও জোর দেন তিনি
- সুপ্রিম কোর্টে আবার ডিএ মামলার শুনানি

Be the first to comment