শুভেন্দুর কুকথার বিরুদ্ধে প্রতিবাদে এসে অনুব্রতর কুকথা প্রসঙ্গে মেজাজ হারালেন পুলিশ কর্মীর পরিবারের সদস্যরা

Spread the love

রোজদিন ডেস্ক : রাজনৈতিক দল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশকে উদ্দেশ্য করে কু-কথার প্রতিবাদ জানাতে এসে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অনুব্রত মণ্ডল প্রশ্নে মেজাজ হারালেন পুলিশ কর্মীর পরিবারের সদস্যরা।

কার্যত সাংবাদিক সম্মেলন শেষ না করে বাইরে বেরিয়ে যান তাঁরা। রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন এবং ব্যক্তিগত আক্রমণ করছেন এই অভিযোগ করে মঙ্গলবার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ কর্মীর পরিবার। বিরোধী দলনেতার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

এরপর সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয় যখন অনুব্রত মন্ডল বোলপুরের আইসি লিটন হালদারকে যখন কুকথা, গালিগালাজ করেন তখন কোনো প্রতিবাদ হয়নি কেন? এই প্রশ্ন শুনেই কার্যত মেজাজ হারালেন পুলিশদের পরিবারের সদস্যরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*