মা-কে চাই, মুখ্যমন্ত্রীকে আবদার শিশুর

Spread the love

রোজদিন ডেস্ক : মা থাকেন উত্তর দিনাজপুর। আর সে থাকে আসানসোলে বাবা,  দাদুর সঙ্গে।  পাঁচ বছরের ছোট্ট ঐতিহ্য চায়,  মা-ও তাদের সঙ্গে থাকুক। মা-কে কাছে পেতে এবার তাই সে চিঠি লিখছে “মমতা দিদুন”-কে।

ছোট্ট শিশু-র এই কথায় অবাক তার মা, পরিবার। কেন সে এই আবদার জানাতে চায় খোদ মুখ্যমন্ত্রী কে?  তার মায়ের ধারণা, বাড়ির কাছে বদলির জন্য বহুদিন ধরেই চেষ্টা করছেন তিনি। ছোট্ট থেকে যা শুনে আসছে শিশু ঐতিহ্যও। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই এই সমস্যার সমাধান করতে পারেন, এমন কথা শুনেই হয়ত ওঁকে চিঠি লিখতে বসেছে সে।

সূত্রের খবর, ২০২১ সালে প্রাথমিক শিক্ষক এর চাকরি পান স্বাগতা পাইন। কর্মক্ষেত্র হয় উত্তর দিনাজপুর। দুধের শিশু-কে বাবার কাছে রেখে চাকরি করতে যান তিনি। মাঝে মাঝে বাড়ি এলেও মা-র অভাব খুবই অনুভব করে ছোট্ট শিশু। এবার তাই  মমতা দিদুন-কে চিঠি লিখে আবদার জানাতে চায় সে।

মমতা দিদুনের কাছে তার চিঠি পৌঁছবে কিনা সে জানে না, তবু আশা, চিঠি পেলে নিশ্চয়ই মা কে তার কাছে এনে দেবেন তিনি। সেই আশাতেই আছে সে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*