রোজদিন ডেস্ক : দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি (Vice-President) কে হবেন, তা নিয়ে ভোট গনণা চলছে। সংখ্যার দিক দিয়ে পাল্লা ভারী শাসক এনডিএ- র (NDA)। তবে বিরোধীরা একজোট হয়ে তাঁদের প্রার্থী বি সুদর্শন রেড্ডি-কে ভোট দিয়েছেন বলে দাবি করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর দাবি, বিরোধী ঐক্য অটুট আছে। এতে তাঁরা ১০০% ই সফল।
মুখে এনডিএ বিরোধিতা র কথা বললেও বিআরএস, বিজেডি এই নির্বাচন-এ অংশ না নেওয়ায় কটাক্ষ করেছিল কংগ্রেস। আজ পাঞ্জাবের শিরোমণি অকালি দলের সাংসদও।
অন্যদিকে ইন্ডিয়া জোটের সব সাংসদই তাদের প্রার্থী-কে ভোট দিয়েছেন বলে দাবি করেন জয়রাম রমেশ। বিরোধী পক্ষের ৩১৫ জন সাংসদই তাঁদের প্রার্থীকে ভোট দিয়েছেন বলে তিনি জানান।

আজ সকাল থেকে উৎসবের মেজাজে সংসদ ভবনে ভোট দান শুরু হয়। সকাল ১০টায় প্রথম ভোটটি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর একে একে সরকার ও বিরোধী পক্ষের সাংসদরা ভোট দিতে আসেন। সংসদে যতই একে অপরকে আক্রমণ করুন, এইদিন তার রেশ ছিল না বললেই হয়। কংগ্রেস-এর সোনিয়া গান্ধী, তাঁর পুত্র কন্যা রাহুল (Rahul) ও প্রিয়াঙ্কা (Prinkya) ভোট দেন।

বিকেল ৩টে অবধি ভোট দানের হার ছিল ৯৬%। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, টিএমসি শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ সাংসদরা এই নির্বাচন এ অংশ নেন।

সংখ্যার বিচারে এনডিএ প্রার্থী-র জয় নিশ্চিত হলেও বিরোধী প্রার্থীর সঙ্গে ব্যবধান কত হবে সেই দিকে নজর এখন রাজনৈতিক মহলের।

Be the first to comment