হিডকোর (HIDCO) চেয়ারপার্সন হলেন চন্দ্রিমা ভট্টাচার্য

Spread the love

রোজদিন ডেস্ক : হিডকোর (HIDCO) চেয়ারপার্সন-এর বাড়তি  দায়িত্ব পেলেন  অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাড়তি দায়িত্ব তিনি পালন করবেন বলে জানান। তাঁকে এই কাজের উপযুক্ত মনে করে মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন এর জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।

মুখ্যমন্ত্রীর আস্থাভাজন চন্দ্রিমা ভট্টাচার্য৷ একই সঙ্গে অর্থ, স্বাস্থ্য দফতরের  দায়িত্ব সামলান। জিএসটি (GST) বৈঠকে  রাজ্যের পক্ষে উপস্থিত হয়ে বহু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তর বংগ সফরের আগে আজ নবান্নে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয় বলে প্রকাশ।

প্রসঙ্গত, ২০২১ সালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম হিডকো-র দায়িত্ব পান। গত বছরের শেষ দিকে তাকে সরিয়ে প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-কে অস্থায়ী ভাবে এই দায়িত্ব দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে হিডকোর পরিচালনা ভারও এখন মুখ্যমন্ত্রীর দফতর-এর আওতায় আছে।

নতুন দায়িত্ব পেয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, তাঁকে যে দায়িত্বই মুখ্যমন্ত্রী দেন তিনি তা পালন কতেন। এটি তাঁর কতর্ব্য। এর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*