দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ (C P Radhakrishnan)

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী NDA প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ। রাধাকৃষ্ণণ (C P Radhakrishnan) ৪৫২টি ভোট পেয়েছেন। এই নির্বাচনে মোট ৭৬৭ জন সাংসদ ভোট দেন। ভোট গণনার সময় ৭৫২টি ভোট বৈধ এবং ১৫টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। সি পি রাধাকৃষ্ণণ ৪৫২টি ভোট পেয়েছেন, যেখানে বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি পেয়েছেন মাত্র ৩০০টি ভোট।

এবারের নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির মুখোমুখি হন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ৷ আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলে৷ তবে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে নিজেদের বিরত রাখেন বিজেডি এবং বিআরএস-এর সাংসদরা৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*