দিনহাটা বামনহাট স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের সজোরে ধাক্কা, আহত শিশু-সহ ৬ জন..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কোচবিহারে বামনহাট স্টেশনে ট্রেন দুর্ঘটনা। ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। আহত হন বেশ কয়েকজন যাত্রী। প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিটি ক্ষতিগ্রস্ত হয়। সকাল ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু-সহ মোট ৬জন যাত্রী আহত হয়। ঘটনার বিবরণে জানা গেছে এদিন বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে ১৫৪৬৮ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*