রোজদিন ডেস্ক, কলকাতা :- মহাকুম্ভের ট্রেনে উঠতে না পেরে সংরক্ষিত এসি কামরার কাচ ভেঙে ফেললেন বিক্ষুব্ধ যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বিহারের মধুবনী স্টেশনে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, মহাকুম্ভে যাওয়ার জন্য স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে ওঠার চেষ্টা করছিলেন শ’য়ে শ’য়ে যাত্রী। তবে ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে না পেরে যাত্রীরা এসি কামরার কাচের জানলায় আঘাত করতে শুরু করে। স্টেশনের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসের এসি কামরাগুলি ভক্তে ভরা থাকায় দরজা খুলতে বাধা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে স্টেশনে বিপুল জনতা জড়ো হয়ে ট্রেনে উঠতে না পেরে আক্রমণ শুরু করে ট্রেনের ওপরে।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, পাথর ছোড়ার ফলে ট্রেনের জানালার কাচ ভেঙে যায় এবং সেটি ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের ওপর পড়ে।বিহারের মধুবনী স্টেশন ছেড়ে ট্রেনটি এগিয়ে গেলেও বিশৃঙ্খলার অবসান ঘটেনি। মধুবনী ও দ্বারভাঙ্গার মাঝামাঝি ট্রেনটিকে নিশানা করা হয়। এই আবহে ১২৫৬১ নম্বর ট্রেনের এম১ থেকে বি৫ এবং এ১ পর্যন্ত কামরায় জানালা ভাঙচুর করা হয়। সমস্তিপুর স্টেশনে এই ভাঙা জানলা দিয়ে প্রচুর ভিড় এসি কামরায় উঠতে দেখা যায়।
The crowd breaking AC coach window class into pieces
Where is India heading to? ??pic.twitter.com/Q36rGalFIj
— Amock_ (@Amockx2022) February 10, 2025

Be the first to comment