কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপে ৬০৩টে অভিযোগ জমা পড়ল, ৯৪ শতাংশ সমাধান জানাল কর্তৃপক্ষ

Spread the love

চিরন্তন ব্যানার্জী, কলকাতা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিচ্ছন্ন শহর আরও পরিষ্কার করতে বিশেষ অভিযানের কথা ঘোষণা করেছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই শহরজুড়ে শুরু হয়েছে বিশেষ সেই অভিযান। ৬ দিনের এই অভিযানের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত ৬০৩টি অভিযোগ জমা পড়েছে এবং ৯৪.০৩ শতাংশ সমাধান করা হয়েছে বলে জানাল কর্তৃপক্ষ।
মে মাসের ২৮ তারিখ থেকে ৬ দিনের জন্য শুরু হয়েছে শহর পরিচ্ছন্ন রাখতে এই বিশেষ অভিযান। জুনের ৩ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলছে এই অভিযান। ছবি তুলে পুরনিগমের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালেই মাত্র ৪ ঘণ্টার মধ্যে আবর্জনা সাফ করে দিচ্ছে জঞ্জাল সাফাই বিভাগ। কর্তৃপক্ষের দাবি, শুরু থেকেই নাগরিক সাড়া মিলছে এই অভিযানে। অভিযোগ জমার দু’ঘণ্টার মধ্যে চিহ্নিত করা হচ্ছে লোকেশন। তার পরের দুই ঘণ্টায় পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে আবর্জনা। আর সেই ছবি পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
পুরসভা সূত্রের খবর, ৬ দিনে ৬০৩টি অভিযোগ জমা পড়েছে (৩ জুন বিকাল ৫টা পর্যন্ত)। তার মধ্যে ৩৮৫টা অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। এবং ৩৬ টা অভিযোগ নিষ্পত্তির কাজ চলছে। এবং বাদবাকি ১৮২টা অভিযোগ অন্যান্য দফতরের থাকায় সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
শেষ দিনে বিকাল ৫টা পর্যন্ত মোট ৫৩টি অভিযোগ জমা পরে। তাঁর মধ্যে ১২ টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।
জঞ্জাল সাফাই বিভাগের এক আধিকারিক জানান, এই ৬ দিনে ৯৪.০৩ শতাংশ অভিযোগের সমাধান করা হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযানে সবথেকে বেশি বোরো ৭ থেকে ১৩৮ টি অভিযোগ আসে। এবং কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ড থেকে সব থেকে বেশি ৪৫ টা অভিযোগ আসে। পাশাপাশি, বোরো ৭ থেকে আসা ১৩৮টি অভিযোগের মধ্যে ১১০টি অভিযোগের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গেছে।
অন্যদিকে, সবথেকে কম অভিযোগ আসে বোরো ২ থেকে। মাত্র ৪টি। সবকটই অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।
বোরো ৭ এর পরই কলকাতা পুরসভার বোরো ১৬ থেকে থেকে ৩২ টা অভিযোগ জানানো হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
এছাড়াও, ওয়ার্ড ৬৬ সবথেকেবেশি অভিযোগ আসে। মোট ৪৫টা। এরপরই ৬৯ নম্বর ওয়ার্ড থেকে ২৪টা অভিযোগ আসে। তৃতীয় স্থানে থাকা ৫৯ নম্বর ওয়ার্ড থেকে ২৩টা অভিযোগ আসে।
উল্লেখ্য, এই অভিযানের দ্বিতীয় দিন অর্থাৎ, ২৯ মে সব থেকে বেশি ১২৯টা অভিযোগ আসে। যার মধ্যে ৯১টা অভিযোগের নিষ্পত্তি হয়েছে। ৩৮ অভিযোগের সমাধানের কাজ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*