পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া এলাকায় তীব্র কম্পন! রিখটার স্কেলে মাত্রা ৪.২

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কেঁপে উঠল পাকিস্তান। সোমবার বিকেলে পাক অধিকৃত কাশ্মীরে কম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূবিজ্ঞান সর্বেক্ষণ সংস্থা সমাজমাধ্যমে ভূমিকম্পের উৎসস্থলের যে মানচিত্র প্রকাশ করলে তাতে দেখা যায় পাক অধিকৃত কাশ্মীর ও তার সংলগ্ন এলাকাতেই ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২।

পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচেই এই কম্পনের উৎপত্তি স্থল।
ওই এলাকার গিলগিট অঞ্চলে প্রথম কম্পন অনুভূত হয়েছে। যার প্রভাব পড়েছে পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশ, আফগানিস্তান, তাজাকিস্তান ও ভারতের কাশ্মীরের কিছু অঞ্চলে। তবে এই কম্পনের কারণে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*