রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁও হামলার আবহে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয় এই বৈঠক ৷
প্রসঙ্গত, বর্তমান সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২৫ মে,নিয়োগ করতে হবে নয়া সিবিআই কর্তা।
২০২৩ সালের মে মাসে সুবোধ কুমার জয়সওয়ালের জায়গায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার দায়িত্ব গ্রহণ করেছিলেন ১৯৮৬ ব্যাচের কর্নাটক ক্যাডারের এই আইপিএস কর্তা। এবার তাঁর জায়গায় কে হবেন পরবর্তী সিবিআই প্রধান সেটা ঠিক করতেই আজকের এই বৈঠকের আয়োজন। যদিও রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের ধারণা পহেলগাঁও হামলা এবং তাঁর প্রত্যাঘাত নিয়ে কিছু কথা হয়েছে।

Be the first to comment