জম্মুতে পাকিস্তানি ড্রোন হানা, ধ্বংস করে কড়া জবাব দিল ভারত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জম্মুর দিকে মিসাইল হামলার চেষ্টা। বিস্তীর্ণ এলাকায় আলো নিভিয়ে দেওয়া হয়েছে। বাজছে সাইরেন। ব্ল্যাকআউট হয়েছে কুপওয়ারা, রাজৌরির বেশ কিছু এলাকাতেও। সূত্রের খবর, জম্মুর বিমানবন্দর-সহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে অন্তত আটটি মিসাইল ছুড়েছিল পাকিস্তান। তবে প্রত্যেকটি মিসাইল আটকে দিয়েছে ভারতের এস-৪০০। হামলার পর জম্মুতে বন্ধ মোবাইল নেটওয়ার্কও।
‘অপারেশন সিঁদুর’-এর পর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। বুধবার রাতে ভারতের ১৫টি শহরের সেনা ছাউনিতে হামলা চালানোর চেষ্টাও করেছিল পাকিস্তান। কিন্তু ভারত তা প্রতিহত করেছে। উলটে ভারতের পালটা জবাবে পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জম্মুতে বেজে উঠল সাইরেন। হয়ে যায় ব্ল্যাকআউট। জানা গিয়েছে, আকাশে একাধিক আলোর বিন্দু দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, বেশকিছু ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া জম্মুতে বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে।
জম্মুর পাশাপাশি পাঠানকোট, অমৃতসর, পুঞ্চেও সাইরেন বাজানো হচ্ছে বলে জানা গিয়েছে। সেখানেও সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছে। রাজস্থানের পাক সীমান্ত ঘেঁষা এলাকাগুলতে ব্ল্যাকআউট করা হয়েছে। হাসপাতালের আলো নিভিয়ে দেওয়া হচ্ছে। সেনা সূত্রে খবর, কুপওয়ারায় জনবহুল এলাকায় গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে।
সূত্রে খবর, বেশকিছু ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া জম্মুতে বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। জম্মু ইউনিভার্সিটির সামনে দুটি ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। পুরো জম্মুতে ব্ল্যাকআউট, বাজছে সাইরেন
পঞ্জাবের বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট
জম্মুর পাশাপাশি পাঠানকোট, অমৃতসর, পুঞ্চেও সাইরেন বাজানো হচ্ছে বলে জানা গিয়েছে। সেখানেও সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছে। এছাড়াও, রাজস্থানের পাক সীমান্ত ঘেঁষা এলাকাগুলতে ব্ল্যাকআউট করা হয়েছে। হাসপাতালের আলো নিভিয়ে দেওয়া হচ্ছে।
সেনা সূত্রে খবর, কুপওয়ারায় জনবহুল এলাকায় গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে।
জম্মু বিমানবন্দরেও হামলার চেষ্টা পাকিস্তানের। জম্মুর সিভিল এয়ারপোর্ট, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া ও সংলগ্ন অঞ্চলে টার্গেট করে মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সমস্ত ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়। পাকিস্তানের তিনটি পাক যুদ্ধবিমান একটি এফ-১৬ এবং দুটি জেএফ-১৭ ধ্বংস করল ভারত। নিষ্ক্রিয় করা হয়েছে ৮টি ক্ষেপণাস্ত্র। জয়সলমের বিমানবন্দরেও হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানের পর ব্ল্যাকআউট করা হল গুজরাটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*