‘মিশনে যাচ্ছি!’ এইটুকুই কথা বলতে পেরেছিলেন স্ত্রীর সাথে, শহিদ হলেন ল্যান্সনায়েক দীনেশ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘মিশনে যাচ্ছি, পরে সব জানাব’-বন্ধুকে শেষবার ফোনে এই কথাটাই বলেছিলেন ল্যান্সনায়েক দীনেশ শর্মা। এরপর আর কোনো কথা হয়নি। পাকিস্তানের লাগাতার গোলাবর্ষণে শহিদ হন ভারতীয় সেনার এই বীর জওয়ান। পরিবারে রেখে গেলেন অন্তঃসত্ত্বা স্ত্রী এবং দুই ছোট সন্তানকে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজন।

মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার মিশন অপারেশন সিঁদুর এর প্রবল প্রত্যাঘাতের পরই পুঞ্চ, রাজৌরি, আখনুর ও বারামুলায় ব্যাপক গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। এতে শহিদ হন প্রায় ১৩ জন ভারতীয় জওয়ান। যার মধ্যে অন্যতম ছিলেন দীনেশ।

দীনেশের বন্ধু প্রদীপ জানান, “৬ মে রাত ১০.৩০টা নাগাদ ফোন করেছিলাম দীনেশকে। সে জানায়, ‘মিশনে যাচ্ছি’। পরে ৭ মে ভোরে ওর নম্বর থেকে ফোন আসে, কিন্তু ধরতে পারিনি। এরপর যিনি ফোন ধরেছিলেন, তিনি জানান, দীনেশ গুরুতর আহত, পরে আসে মৃত্যুসংবাদ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*