পাকিস্তান হিংসায় মদত দিয়েই চলেছে, ভারত পাক হামলাকে প্রতিহত করছে বললেন বিদেশ সচিব

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- অপারেশন সিঁদুর নিয়ে আরও তথ্য দিল বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্রী বলেন, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গুলি-বোমা চালিয়েছে। পাশাপাশি পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা করছে। ভারত এর যোগ্য জবাব দিয়েছে। ভারত থেকে এই ড্রোনগুলি উদ্ধার হয়েছে। ফলে পাক হামলা এখান থেকে প্রমাণিত। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে পাক হানাকে বিফল করা হয়েছে। ৭, ৮ মে পাকিস্তান ভারতের অনেক জায়গাকে টার্গেট করে। তবে তাদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করেছে ভারতীয় সেনা। ভারত সঠিক লক্ষ্যেই আঘাত করেছে।
তিনি আরও বলেন, পাকিস্তান দাবি করেছে পহেলগাঁওয়ের ঘটনার নিরপেক্ষ তদন্তের। কিন্তু আমরা জানি, পাকিস্তানের ট্র্যাক রেকর্ড খুব একটা ভাল নয়। একাধিক জঙ্গি হামলায় পাকিস্তানের ভূমিকা স্পষ্ট হয়েছে। এই সময়গুলিতে পাকিস্তানকে ভারত বলেছে, জঙ্গিদের শাস্তি দিতে। কিন্তু পাকিস্তান তা করে না। বিশেষত মুম্বই হামলার ক্ষেত্রে এই ঘটনা আরও বেশি করে সত্যি। পাকিস্তান বারবার এই ধরনের তদন্তের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।
পাঠানকোটে তদন্তের জন্য পাকিস্তানকে অভূতপূর্ব ভাবে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান কোনও পদক্ষেপ করেনি। পাকিস্তানের ক্ষেত্রে অভিজ্ঞতা খুব একটা ইতিবাচক নয়। সেই কারণে যৌথ তদন্তের কোনও মানে হয় বলে মনে করা যাচ্ছে না। আমাদের দেওয়া তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পাকিস্তান কেবল নিজের দোষ লুকিয়েছে, জঙ্গিদের নিরাপত্তা দিয়েছে।
তিনি আরও বলেন, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান দাবি করেছে, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু আমরা বলছি, কেবলমাত্র জঙ্গিঘাঁটিগুলিকেই নিশানা করা হয়েছিল। কোনও সাধারণ মানুষের মৃত্যু হয়নি।

বিস্তারিত আসছে….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*