রোজদিন ডেস্ক, কলকাতা:- এবার বিধানসভার পথে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের একাংশ। এসএসসি ২০১৬-র প্যানেলে থাকা চাকরিহারাদের একাংশ এই অভিযানের ডাক দিয়েছেন বলে জানা গেছে।
আজ দুপুর ১টায় সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে তাঁরা বিধানসভার দিকে যাবে এই মিছিল। ‘যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মী অনশন মঞ্চ’-র দাবি, স্কুল সার্ভিস কমিশন বেআইনি গেজেট ও নোটিফিকেশন প্রকাশ করেছে। তিনি আরও বলেন, ‘‘ওই বিজ্ঞপ্তি এবং গেজেট প্রত্যাহার-সহ ২২ লক্ষ ওএমআর শিট প্রকাশের দাবিতে আমরা বিধানসভা অভিযানের ডাক দিয়েছি।’’
অন্য দিকে, সোমবার থেকেই স্কুল সার্ভিস কমিশনের তরফে নতুন করে নিয়োগের আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিকেল পাঁচটা থেকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা পোর্টাল মারফত আবেদন জানাতে পারবেন। ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তবে, এই আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের একাংশ অংশগ্রহণ করবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন। তাঁদের আরও দাবি ছিল, সুপ্রিম কোর্টে পিটিশন রিভিউ দাখিল ও কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরিকল্পিত ভাবে নতুন পরীক্ষার ফর্ম ফিলআপ করানো যাবে না।

Be the first to comment