আগামী ২৭ জুন রথযাত্রা, নিরাপত্তাজনিত বাড়তি একাধিক পদক্ষেপ গ্রহণ ওড়িশা সরকারের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী ২৭ জুন রথযাত্রা। দেশের সব জায়গায় রথযাত্রা হলেও অতিরিক্ত ভিড় থাকে পুরীতে। সেই কারণে এখন থেকেই এই রথযাত্রা যাতে নির্বিঘ্নে করা যায় তার প্রস্তুতি নিতে শুরু করেছে ওডিশার সরকার। সেই সঙ্গেই একাধিক বিধিনিষেধ জারি করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

পুরীর রথযাত্রায় নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যেও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তা নিয়ে আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন ওডিশার ডিজিপি যোগেশ বাহাদুর খুরানিয়া।

তিনি জানিয়েছেন, পুরী থেকে ভুবনেশ্বর এবং কোনারক যাওয়ার রাস্তায় সিসিটিভি থাকবে। সেই সঙ্গে চলতি বছরেই প্রথমবার, ভিড় এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য, পুরী টাউন থানায় ইন্টিগ্রেটেড কমান্ড এবং কন্ট্রোল সেন্টার করা হচ্ছে। ডিজিপি জানিয়েছেন, ‘রিয়েল টাইম মনিটরিং’ করার জন্য পুরীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এআই-যুক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। রথযাত্রার সময়ে পুরীতে আসা ভক্তদের জন্য চালু করা হচ্ছে মোবাইল অ্যাপ।

ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য অনুরোধ করা হয়েছে সেই রাজ্যের সরকারের তরফে। পাশাপাশি, রথযাত্রার সময়ে পুরীতে ড্রোন এবং অ্যান্টি-ড্রোন সিস্টেমের ব্যবহার করা হবে। বিশেষভাবে উল্লেখ, ঠিক হয়েছে, চলতি বছরে সেবাইত ছাড়া অন কেউ রথে উঠতে পারবেন না। রথে কেউ উঠলেই তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন ওডিশার আইনমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*