Primary School  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী শিক্ষাবর্ষের শুরুতে করার দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী ১৭ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার নির্দেশিকা জারি করেছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডার দাবি, আগামী শিক্ষাবর্ষ শুরুর সময় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হোক। এই আর্জিতে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে চিঠি দিয়েছেন।
আনন্দ হান্ডার বক্তব্য, ১৭ নভেম্বর পুজোর ছুটির পর স্কুল খুললে ওই দিন থেকে ক্রীড়া প্রতিযোগিতা হলে তৃতীয় পর্বের পাঠক্রম শেষ করা নিয়ে শিক্ষক রা চিন্তিত।
এই ছাড়া বেশির ভাগ স্কুলে খেলার মাঠ নেই, গ্রামের দিকে বহু ক্ষেত্রে ধান কাটার পর তা খেলার জন্য ব্যবহার করতে হয়।
এই সব কিছুর প্রেক্ষিতে তিনি জানুয়ারি মাসে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার দাবি জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*