ED RAID: হাওয়ালায় টাকা পাচার, সকাল থেকে কলকাতার একাধিক ঠিকানায় ইডির তল্লাশি

Spread the love

প্রতিবেদন: ছিল চালের ব্যবসা। বিদেশে রফতানিও করতেন চাল। সেই সূত্রেই জড়িয়ে পড়েন হাওয়ালায় টাকা পাচার চক্রের সঙ্গে। তারপরই ফুলে ফেপে ওঠেন কামালগাজীর চাল ব্যবসায়ী শ্যামল ব্যাপারি। বুধবার সকালে কামালগাজির সেই ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর খোঁজে লেকটাউন, কামালগাজি-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। অভিযোগ, ওই ব্যবসায়ী চালের কারবারির আড়ালে ইন্টারনেটকে কাজে লাগিয়ে হাওয়ালার টাকা লেনদেন করেছেন। সেই সূত্রেই তাঁকে খুঁজছে কেন্দ্রীয় ইডি। সূত্রের খবর, কিছুদিন আগে গুয়াহাটিতে এই সংক্রান্ত একটি মামলা দায়ের হয়। সেই সূত্রে কলকাতার লেকটাউনে অভিযান চালান ইডি আধিকারিকরা। সেখানে কিছু পাওয়া যায়নি। কিন্তু অফিসের হদিশ মেলে কামালগাজিতে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে এই চক্র সক্রিয় ছিল বলেই অভিযোগ। এদিন সকালে কামালগাজির ওই অফিস ঘিরে ফেলে ইডি। শুরু হয় তল্লাশি। তবে শ্যামলের হদিশ মেলেনি। তার খোঁজ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*