রোজদিন ডেস্ক :
গুয়াহাটি ও মধ্য প্রদেশে পুলিশের দুই পৃথক এনকাউন্টারে একজন নিহত, দুজন আহত হলেন। যা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
গুয়াহাটির এনকাউন্টার :
সম্প্রতি গুয়াহাটির এক হোটেলে এলোপাথাড়ি গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছিলেন ঘনকান্ত গগৈ। মঙ্গলবার গভীর রাতে তাঁকে অন্য এক তদন্তে শিবসাগরে নিয়ে যাচ্ছিল পুলিশ। গৌরীসাগরের কাছে অভিজুক্ত টয়লেটে যাওয়ার কথা বলে নেমে আচমকাই এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁকে রক্ষা করতে অন্য একজন পুলিশ কর্মী গুলি চালালে তাঁর মৃত্যু হয়।
অন্য ঘটনা হয় মধ্য প্রদেশে। ওই রাজ্যে দুই পৃথক ঘটনায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে দুজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার ওই রাজ্যের দেবাসে অবৈধ ভাবে মদ পাচার রুখতে গিয়ে এক পুলিশ আধিকারিক প্রাণ হারান। ট্রাক চালক তাঁকে পিষে দিয়ে চলে যায়। এরপর
মঙ্গলবার আলিরাজপুর থেকে অভিযুক্ত ট্রাক চালক
গজেন্দ্র কে গ্রেফতার করে পুলিশ।তাঁকে দেবাসে নিয়ে আসার সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পালটা গুলি ছোঁড়ে পুলিশ। এতে গুরুতর আহত হন তিনি, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য ঘটনাটি হয় ভোপালে। ওখানে অবসরপ্রাপ্ত আইএএস রাকেশ অগ্রবাল হত্যায় মূল অভিযুক্ত বরুণ কুমারকে উত্তর প্রদেশের আগ্রা থেকে গ্রেফতার করে আনার সময় তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে বাগে আনতে গুলি করে। এতে তিনি আহত হন।

Be the first to comment