রোজদিন ডেস্ক :
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় মাপের ধাক্কা খেলেন ক্ষমতাসীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকান দল।
ভোটে জিতে আইনসভার দখল নিয়েছেন বিরোধী ডেমোক্র্যাটরা। ওই দেশের সর্বোচ্চ শক্তি সেনেট ও প্রতিনিধি পরিষদে জয়ী হয়ে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেন। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শাসনের বাকি সময়কালে তাঁদের হাতেই আইন সভার নিয়ন্ত্রণ থাকবে।
এই অভূতপূর্ব ঘটনায় আপ্লুত জয়ী ডেমোক্র্যাটরা। ক্ষমতাসীন রিপাবলিকানদের কাছে এটি ঐতিহাসিক পরাজয়।
ভোটে পরাজিত হয়ে মুখ রক্ষায় ট্রাম্পের বক্তব্য, ব্যালটে তাঁর মুখ, তিনি ছিলেন না। তবে বিরোধীরা ভাল ফল করেছে জানিয়ে তিনি তাঁদের অভিনন্দিত করেন। এতে তিনি বিস্মিত বলেও জানান।
সূত্রের খবর, সেনেট নির্বাচনে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত কয়েকটি অঙ্গরাজ্যে ও অপ্রত্যাশিতভাবে জয়ী হয়েছে ডেমোক্র্যাটরা। এর মধ্যে আছে ওহিও, কানসাস ও টেক্সাস। কানসাসে গত একশো বছরে এই প্রথম কোন ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হলেন।
কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে আসায় ডেমোক্র্যাটরা আগামী দুবছর ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিতে পারবেন।
এমনকি ট্রাম্পকে তৃতীয় বার তিরস্কারের (ইমপিচনেন্ট) উদ্যোগ নেওয়ার সুযোগ ও তাঁদের থাকছে।
এই নির্বাচনে চার অঙ্গরাজ্যে প্রথম মহিলা গভর্নর হচ্ছেন।
আমেরিকায় ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমেই তলানির দিকে যাচ্ছিল। একের পর এক যুদ্ধে দেশকে জড়িয়েছেন তিনি। যা দেশের সাধারণ মানুষ পছন্দ করছিলেন না বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment