রোজদিন ডেস্ক : উৎসবের মরসুমে উত্তরবঙ্গের বন্ধ ও অচল চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য। মঙ্গলবার এই লক্ষ্যে ১৯,৫২৪ জন চা শ্রমিককে এককালীন ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হল। এই খাতে রাজ্য সরকারের মোট ব্যয় হবে ৯ কোটি ৭৬ লক্ষ ২০ হাজার টাকা। তরাই, ডুয়ার্স ও পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে থাকা উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি চা শিল্পের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা। কিন্তু বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে একাধিক চা বাগান বন্ধ বা অচল হয়ে থাকায় শ্রমিক পরিবারগুলি তীব্র আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। বিশেষ করে উৎসবের মরসুমে তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে শ্রমিক পরিবারের আর্থিক চাপ কিছুটা লাঘব করতেই এককালীন সহায়তার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Be the first to comment