রোজদিন ডেস্ক: বিরোধী দের বিরুদ্ধে দেশদ্রোহিতা, বিদেশি শক্তির যোগাযোগের অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্ব সমক্ষে খোলাখুলি বিতর্কে আহবান জানালেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। সম্প্রতি প্রধানমন্ত্রী গুজরাটে বিরোধী দের বিরুদ্ধে এই সব অভিযোগ আনেন।
মঙ্গলবার রাহুল গান্ধী সমাজ মাধ্যমে তাঁকে খোলাখুলি এই নিয়ে বিতর্কে আহবান করেছেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে রাহুল গান্ধী বলেন, কে দেশদ্রোহী? এই নিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রস্তুত। সেখানে আর এস এস প্রধান মোহন ভাগবত কে আলোচনার বিষয় দেখতে তিনি প্রস্তাব দেন।
রাহুল গান্ধী আরও কয়েকটি বিষয়ে আলোচনা চান, তা হোল দেশের অর্থনৈতিক পদ্ধতি, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি,কেন এই চুক্তি এত দ্রুত হোল? ,কেন মন্ত্রিসভা কেও তা জানানো হয় নি? , আদানির মামলা ও এপসটিন ফাইল।
বিদেশি শক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগ আছে বলে সোমবার পালটা অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। এই নিয়ে মোদিজি কেন তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করছেন না তিনি জানতে চান। যেখানে বিভিন্ন বিষয়ে তাঁর বিরুদ্ধে প্রায় ৪৫ টি মানহানির মামলা আছে!
পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রী র সঙ্গে রাহুল গান্ধীর বিতর্কের প্রস্তাব নিয়ে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, দুজন পরিণত মানুষের মধ্যে বিতর্ক হতে পারে, অপরিণতের ( রাহুল গান্ধী!) সঙ্গে নয়।

Be the first to comment