রোজদিন ডেস্ক: গুজরাটের আমরেলির গুন্ডারান গ্রামে গাড়িতে পেট্রল ঢেলে নাবালক সহ দুজন কে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো। হাড়হিম করা এই ঘটনায় দুজন কে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত বিনোদ দোদিয়ারের দাবি, গাড়িতে কেউ ছিলেন বলে তিনি জানতেন না।
সূত্রের খবর, মধ্যপ্রদেশের বাদিন্দা রবি বাধেল (১৬) ও নীতিন পচায়া (২১) ওই গ্রামের খামারবাড়িতে কাজ করতেন।রবির বাবা কমলেশ ও ওখানে কাজ করেন। রীতেশ সিংহ নামে একজনের কাছে মূল অভিযুক্ত বিনোদ দোদিয়ার একটি গাড়ি কিনেছিলেন। ত্রিশ হাজার টাকা এর জন্য বাকি থাকায় রীতেশ গাড়ি টি তাঁর বন্ধু কমলেশ কে দেন। রবি ও নীতিন রাতে ওই গাড়ি তে ঘুমোচ্ছিলেন।। অভিযুক্ত বিনোদ গাড়ি না পেয়ে ক্রোধান্ধ হয়ে কাছের পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনে এনে গাড়িতে ঢেলে আগুন লাগিয়ে দিলে ঘুমন্ত দুজন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। গাড়ি জ্বলতে দেখে রবির বাবা কমলেশ সহ অন্যরা এসে তা নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
পুলিশ এই ঘটনায় দুজন কে গ্রেফতার করেছে। এলাকার পরিস্থিতি থমথমে।

Be the first to comment