Mamata Banerjee এই রাজ্য লুটেছেন,দিল্লিও লুটতে চান,তোপ স্মৃতি ইরানির,কটাক্ষ রাহুল গান্ধীকেও

Spread the love

রোজদিন ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্য লুটেছেন, এবার দিল্লি ও লুটতে চান। আজ বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি এই মন্তব্য করেন।
দলের গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও কর্মসূচি নিয়ে তিনি আজ কলকাতা এসেছেন। রাজ্যে সাবেক তৃণমূল, কংগ্রেস সহ বিরোধী দের তীব্র আক্রমণ করেন তিনি। নাম না করে নিশানা করেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী কেও। তাঁকে তীব্র কটাক্ষ করে ” অনন্ত অপেক্ষায় থাকা রাজকুমার ” বলেন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ইন্ডিয়া জোটের সমাবেশে এক মঞ্চে কংগ্রেসের সঙ্গে সাবেক তৃণমূল, সিপিএম সহ বিরোধী নেতারা উপস্থিত ছিলেন। রাজ্যে আসন্ন পুর ভোটে ও তাঁরা এক সঙ্গে লড়বেন কিনা তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
আজ স্মৃতি ইরানির সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও ছিলেন। তিনি বিরোধী দের চ্যালেঞ্জ জানিয়ে বলেন, এখানে অধীর চৌধুরী, মমতা ব্যানার্জি, মহম্মদ সেলিম একসঙ্গে মিছিল করুক।

গতকাল বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন কলকাতার এক সমাবেশে রাহুল গান্ধী কে তুলোধুনো করেন। আজ স্মৃতি ইরানি তার ব্যতিক্রম ছিলেন না। নাম না করে রাহুল গান্ধী কে একের পর এক তোপ দাগেন। রাজ্যে অনুপ্রবেশের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কে দায়ী করেন। উনি এখানে আন্দোলন না করে দিল্লি যাচ্ছেন বলে তোপ দাগেন। এই রাজ্য কে লুটে এখন দিল্লি ও লুটতে চান বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*