রোজদিন ডেস্ক :
প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র পেট্রাপোল সীমান্তে গত দুদিনের বেশি সময় ধরে অচলাবস্থা চলছে। সারি দিয়ে দাঁড়িয়ে আছে পণ্যবাহী ট্রাক। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বনাম রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনীয়ার অনুগামী শ্রমিক সংগঠনের নেতৃত্বে কাজের ভাগ নিয়ে ঠান্ডা লড়াই এর ফলে এই পরিস্থিতি বলে সূত্রের খবর।
ওপরমহল থেকে আজ কাজ স্বাভাবিক করার নির্দেশ এলেও পরিস্থিতি একই আছে।
সূত্রের খবর, রাজ্যে পালাবদলের পর পেট্রাপোলে আর এস এস, বিজেপি প্রভাবিত বিএমএস এর প্রভাব বেড়েছে। এর আগে তৃণমূলের প্রভাব প্রতিপত্তি বেশি থাকলেও বিভিন্ন শ্রমিক সংগঠনের মধ্যে কাজের নির্দিষ্ট শতাংশ নিয়ে অলিখিত সমঝোতা ছিল। এখন আর তা নেই। পরন্তু দুই মন্ত্রী শান্তনু ঠাকুর, অশোক কীর্তনিয়ার মধ্যে তা বিভাজিত হয়ে যায়। কবে এই অচলাবস্থা কাটবে তার অপেক্ষায় স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক সহ সাধারণ মানুষও।

Be the first to comment