রামলীলা ময়দানে যাননি, জেলা সভাপতি সহ যুব কংগ্রেসের একাধিক নেতা সাসপেন্ড

Spread the love

রোজদিন ডেস্ক : 
গত পয়লা নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে রাজনৈতিক সমাবেশে না যাওয়ায় প্রদেশ যুব কংগ্রেসের ছয় জেলা সভাপতি সহ ছাব্বিশ জন নেতাকে সাসপেন্ড করা হয়েছে। সূত্রের খবর, যা নিয়ে দলের অন্দরে ক্ষোভ দেখা দিয়েছে। তরুণ নেতা রোহন মিত্র এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য নেতৃত্ব কে আর্জি জানিয়েছেন।

জাতীয় যুব কংগ্রেস সভাপতি এহাসান আহমেদ খান ও প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সৌরভ প্রসাদের স্বাক্ষরিত এক নির্দেশিকায় যে ছয় জেলা সভাপতি সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন সুকমল বর্মন (কোচবিহার), নবীনেন্দু মৌলিক (জলপাইগুড়ি), মামুন রেজা, (উত্তর দিনাজপুর), মিঠুন সরকার (পূর্ব বর্ধমান), অভিষেক গুপ্ত (উত্তর কলকাতা) ও ইন্দ্রজিৎ মন্ডল (দক্ষিণ কলকাতা)।
তাঁরা ছাড়া সংগঠনের সহ সভাপতি, সাধারণ সম্পাদক সহ ছাব্বিশ জনের বিরুদ্ধেই একই শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*