পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. সল্টলেকে পঞ্চায়েত ভবনে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নিউ টাউনে নয়া পঞ্চায়েত ভবন তৈরির কথা ঘোষণা করেন তিনি। এর জন্য পাঁচ একর জমিও নির্দিষ্ট করা হয়েছে। এ ছাড়া ভিবিজি-রামজিতে ২২ লক্ষ মানুষকে কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি।
  2. ডায়মন্ড হারবারের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার এক কোটি দুই লক্ষ টাকা। ওই দলীয় কার্যালয়টি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই এই টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
  3. পান্ডুয়ায় ইনকাম ট্যাক্সের প্রাক্তন অফিসার নারায়ণ দাসের বাড়িতে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পান্ডুয়ার ইলছোবা দক্ষিণপাড়ার বাড়িতে তল্লাশি অভিযান।
  4. আউট্রাম ঘাট-সহ গঙ্গার ঘাট পরিদর্শন করলেন অগ্নিমিত্রা পাল। স্পিড বোট করে পরিদর্শন করেন। মুম্বইয়ের মেরিন ড্রাইভের মতো জায়গাটিকে গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছেন মন্ত্রী।
  5. খড়্গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। টাটা থেকে হাওড়াগামী জন শতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগ থেকে ওই টাকা উদ্ধার করেছে রেল পুলিশ।
  6. ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় ফিরতে হবে টুলু মণ্ডলকে৷ যে দিন কলকাতায় নামবেন টুলু, সে দিন থেকে তিন সপ্তাহর জন্য বহাল থাকবে সুরক্ষা কবচ ৷ বুধবার এই নির্দেশ দিল, সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন বেঞ্চের৷
  7. সার্ভিস রিভলভার থেকে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক কনস্টেবল। মৃতের নাম সঞ্জয় জানা। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরে। মৃত সঞ্জয় কাঁকসা ট্রাফিক গার্ডের কর্মী ছিলেন।
  8. মঙ্গলবার তেলকলে তৈরি ও বিক্রি হওয়া ভোজ্য তেলের গুণমান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ খতিয়ে দেখতে খাদ্যসুরক্ষা দপ্তরকে সঙ্গে নিয়ে বিশেষ পরিদর্শন চালাল রিষড়া পুরসভা। সেই অভিযানে রিষড়ার একটি অয়েল মিলে গিয়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে।
  9. তিন দিনের অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরল উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দর। শ্রমিকদের কাজের ভাগাভাগি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের মধ্যে কাজের অনুপাত নিয়ে বিবাদের জেরে গত ১ নভেম্বর থেকে বন্ধ হয়ে গিয়েছিল বন্দরের লোডিং ও আনলোডিংয়ের কাজ।
  10. চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যুর অভিযোগ। সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ডোমজুড়ের এক বেসরকারি নার্সিংহোমে। বুধে মৃতের পরিবারের পক্ষ থেকে নার্সিংহোমে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এবং র‌্যাফ।
  11. উত্তরাখণ্ডে উদ্ধার আরও দুই নিখোঁজ অভিযাত্রীর দেহ। এই নিয়ে তল্লাশিতে উদ্ধার হয়েছে চার জনের দেহ। গত ২৯ অক্টোবর কেদারতাল রুটে ট্রেকিং করার সময়ে তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন ৮ জন। তাঁদের মধ্যে পাঁচ জনই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা।
  12. পূর্ব মেদিনীপুরের হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে যাত্রিবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা। আহত হয়েছেন ১০ জন। দুর্ঘটনা ঘটেছে নন্দকুমার থানার কামাদায়।
  13. ঝাড়গ্রামের কলাবনীতে যাত্রিবাহী বাস ও পণ্যবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ২৬ জন। বুধবার সকাল প্রায় ৮টা নাগাদ ঝাড়গ্রাম থানার অন্তর্গত কলাবনী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
  14. আরজি কর দুর্নীতি মামলায় এ বার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করল ইডি।
  15. আমেরিকার মিড টার্ম ইলেকশনে প্রথম মুসলিম সেনেটর হিসেবে জিতলেন আবদুল-এল-সৈয়দ। মিশিগান সেনেট নির্বাচনে জিতেছেন এই মুসলিম প্রার্থী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*