প্রতিবেদন: পূর্বতন সরকার নিয়োগ করতে চায়নি। কিন্তু তাঁর সরকারের অগ্রাধিকরই হল নিয়োগ। বুধবার সমবায় দফতরে ১৪৯ জনের হাতে নিয়োগ পত্র তুলে দিয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তাঁর ঘোষণা, ২০২৭ সালের মে মাসের মধ্যে আরও এক লক্ষ যুবক, যুবতীর চাকরি দেবে তাঁর সরকার। এদিন নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠকে তিনি তার সরকারের নিয়োগে খতিয়ান তুলে ধরেন। যেখানে পুলিশে ১২ হাজার, শিক্ষায় ৩৩ হাজার, পঞ্চায়েতে ৭ হাজারের মতে পদ রয়েছে। সবমিলিয়ে মোট ৬৩ হাজার ৪৯৬ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে, যার মধ্যে ৬০ হাজার ৮৩৮টিই স্থায়ী পদ। আগামী দিনেও সম্পূর্ণ স্বচ্ছতা মেনে রাজ্য সরকারি চাকরিতে এই নিয়োগ বজায় থাকবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Be the first to comment